রাজ্যের খবর
ডিএ লড়াইয়ে স্তব্ধ রাজ্য! সরকারি হুঁশিয়ারি উপেক্ষা করেই ধর্মঘটে সামিল কর্মীরা
ডিজিটাল ডেস্কঃ বকেয়া ডিএ (DA Issue) মেটানোর দাবিতে আজ, ১৩ মার্চ রাজ্যজুড়ে পূর্ণ ধর্মঘটের (Strike) ডাক দিয়েছে একাধিক কর্মচারী সংগঠন। শুক্রবার সকাল থেকেই রাজ্যের বিভিন্ন সরকারি অফিস, স্কুল এবং কলেজের সামনে পিকেটিং (Picketing) শুরু করেছে সংগ্রামী যৌথ মঞ্চ, রাজ্য কো-অর্ডিনেশন কমিটি এবং রাজ্য সরকারি কর্মচারী পরিষদ। আন্দোলনকারীদের দাবি, সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশ থাকা সত্ত্বেও বকেয়া মেটানোর বিষয়ে রাজ্য সরকার কোনো ইতিবাচক পদক্ষেপ (Positive Step) নেয়নি।
এদিকে, ধর্মঘটের মোকাবিলা করতে কোমর বেঁধে নেমেছে নবান্ন। পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দফতর (Finance Department) একটি কড়া বিজ্ঞপ্তি (Notification) জারি করে জানিয়েছে, আজ সরকারি দফতরগুলিতে কোনো ধরনের ছুটির আবেদন (Leave Application) গ্রহণ করা হবে না। চিকিৎসা সংক্রান্ত কারণ (Medical Leave) বা মাতৃত্বকালীন ছুটির মতো বিশেষ ক্ষেত্র ছাড়া কেউ অনুপস্থিত থাকলে তাঁকে শোকজ (Showcause) করা হবে। উত্তর সন্তোষজনক না হলে একদিনের বেতন (Salary Cut) কাটা হবে এবং ওই দিনটিকে ‘নন ডাইস’ (Non-dies) হিসেবে গণ্য করা হবে, যা ভবিষ্যতে পেনশনের ক্ষেত্রেও প্রভাব ফেলতে পারে।
কর্মচারী সংগঠনগুলির অভিযোগ, রাজ্যে প্রায় ৬ লক্ষ শূন্যপদ (Vacancies) থাকা সত্ত্বেও স্থায়ী নিয়োগ না করে অস্থায়ী কর্মী নিয়োগ করা হচ্ছে। ডিএ এবং পেনশনভোগীদের মহার্ঘ ভাতার দাবিতে এই আন্দোলন সারাদিন চলবে বলে জানানো হয়েছে। এই ধর্মঘটকে (General Strike) সমর্থন জানিয়েছে কলকাতা হাইকোর্টের কর্মী সংগঠনসহ বামফ্রন্ট, বিজেপি এবং একাধিক কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন (Trade Unions)। সরকারের হুঁশিয়ারি বনাম আন্দোলনকারীদের জেদ—এই দুইয়ের লড়াইয়ে আজ রাজ্যের প্রশাসনিক কাজকর্ম কার্যত অচল হওয়ার উপক্রম।


