বাংলাদেশ
বাংলাদেশে ফের হিন্দু হ*ত্যা! চাঁদাবাজির প্রতিবাদ করায় খু*ন যুবক
ডিজিটাল ডেস্কঃ বাংলাদেশে ফের আক্রান্ত হিন্দু সংখ্যালঘু সম্প্রদায় (Minority Community)। ওপার বাংলার চট্টগ্রামে মাত্র কয়েক দিনের ব্যবধানে খুন হলেন দুই হিন্দু। গত ২৬ ফেব্রুয়ারি রাতে চট্টগ্রামের সাগরিকায় বিটাক এলাকায় আকাশ দাস (২৫) নামে এক হিন্দু যুবককে নৃশংসভাবে ছুরিকাঘাত (Stabbing) করে খুন করা হয়েছে। পেশায় পোশাক কারখানার কর্মী আকাশকে বাঁচাতে গিয়ে তাঁর পরিবার এখন নিঃস্ব।
সিসিটিভি ফুটেজ (CCTV Footage) অনুযায়ী, কয়েকজন যুবকের সঙ্গে আকাশের কথা কাটাকাটি হয়। এরপরই তারা আকাশকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। পরিবারের অভিযোগ, ইমন, নাজমুল, রাতুল, মহসিন ও তাদের সঙ্গীরা এলাকায় নিয়মিত চাঁদাবাজি (Extortion) করত। আকাশ এই চাঁদাবাজির প্রতিবাদ ও মীমাংসা করতে গিয়েই দুষ্কৃতীদের নিশানায় চলে আসেন। সন্তানকে হারিয়ে আকাশের মা এখন দিশেহারা। বিচারহীনতার সংস্কৃতি নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি জানিয়েছেন, তাঁর কোনো সম্পদ চাই না, তিনি শুধু ঘাতকদের ফাঁসি (Capital Punishment) চান। সহকারী পুলিশ কমিশনার রুহুল আমিন লাবু জানিয়েছেন, খুনিদের চিহ্নিত করা হয়েছে এবং গ্রেপ্তারের (Arrest) চেষ্টা চলছে।
অন্যদিকে, চট্টগ্রামের চন্দনাইশে আরও এক মর্মান্তিক ঘটনা ঘটেছে। গরু চোরদের বাধা দিতে গিয়ে প্রাণ হারিয়েছেন ৭০ বছর বয়সী বৃদ্ধ চন্দন দে। পুলিশ জানিয়েছে, চোররা মাইক্রোবাসে গরু তুলে পালানোর সময় চন্দনবাবু তাদের বাধা দেন। তখনই দুষ্কৃতীরা তাঁকে লক্ষ্য করে গুলি (Gunshot) চালায়। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। একের পর এক এমন হত্যাকাণ্ড বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের নিরাপত্তা (Security) নিয়ে ফের বড়সড় প্রশ্ন তুলে দিল। পুলিশ এই ঘটনার তদন্ত (Investigation) শুরু করলেও এখনও কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
