তেহরানে ইজরায়েলি ক্ষেপণাস্ত্রের গর্জন! আলোচনার মাঝেই মধ্যপ্রাচ্যে ফের শুরু যুদ্ধ
Connect with us

ভাইরাল খবর

তেহরানে ইজরায়েলি ক্ষেপণাস্ত্রের গর্জন! আলোচনার মাঝেই মধ্যপ্রাচ্যে ফের শুরু যুদ্ধ

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ পশ্চিম এশিয়ায় (Middle East) ফের যুদ্ধের ঘনঘটা। শনিবার ভোরে ইরানের রাজধানী তেহরানে (Tehran) একের পর এক ভয়াবহ বিস্ফোরণের (Explosions) শব্দ শোনা গিয়েছে। অভিযোগ, আমেরিকার সঙ্গে চরম উত্তেজনার আবহেই ইরানে সরাসরি ক্ষেপণাস্ত্র হামলা (Missile attack) চালিয়েছে ইজরায়েল। এই ঘটনার পরপরই ইজরায়েলের রাজধানী তেল আভিভেও (Tel Aviv) জরুরি অবস্থা জারি করা হয়েছে।

ইজরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইজরায়েল কাট্জ (Israel Katz) জানিয়েছেন, দেশর সুরক্ষা সুনিশ্চিত করতে এবং সম্ভাব্য হুমকি নস্যাৎ করতে ইরানের বিরুদ্ধে এই ‘সতর্কতামূলক’ বা প্রি-এম্পটিভ (Pre-emptive) হামলা চালানো হয়েছে। ইজরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (IDF) পক্ষ থেকে জানানো হয়েছে, পাল্টা হামলার আশঙ্কায় সারা দেশে সতর্কতামূলক সাইরেন (Siren) বাজানো হচ্ছে এবং নাগরিকদের সুরক্ষিত আশ্রয়ে (Shelter) থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

দীর্ঘদিন ধরেই ইরানের পরমাণু প্রকল্প (Nuclear project) নিয়ে আমেরিকার সঙ্গে টানাপড়েন চলছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের কট্টরপন্থী গোষ্ঠীগুলোকে মদত বন্ধের জন্য ১৫ দিনের সময়সীমা (Deadline) বেঁধে দিয়েছিলেন। যদিও ওমানের (Oman) মধ্যস্থতায় জেনেভায় (Geneva) দুই দেশের মধ্যে পরমাণু চুক্তি নিয়ে ইতিবাচক আলোচনা (Negotiations) চলছিল, তবুও ইজরায়েলের এই আকস্মিক হামলা সেই শান্তি প্রক্রিয়াকে অনিশ্চিত করে তুলল। গত বছরও দুই দেশ ১২ দিনের এক রক্তক্ষয়ী সংঘাতের (Conflict) জড়িয়েছিল। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, এই হামলা পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে। এখন দেখার, ইরান এই হামলার পাল্টা কী জবাব দেয়।