বিশ্বের খবর
পৃথিবী কি আরও একটি মহাযুদ্ধের দোরগোড়ায়? ইরানকে লক্ষ্য করে এগোচ্ছে মার্কিন যুদ্ধজাহাজ ও ঘাতক বিমান
ডিজিটাল ডেস্কঃ মধ্যপ্রাচ্যে ফের যুদ্ধের (War) দামামা বেজে উঠেছে। মার্কিন সংবাদমাধ্যমগুলোর রিপোর্ট অনুযায়ী, এই সপ্তাহান্তেই ইরানের ওপর ভয়াবহ সামরিক হামলা (Military strike) চালাতে পারে মার্কিন যুক্তরাষ্ট্র। যদিও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) এখনও চূড়ান্ত অনুমোদন দেননি, তবে পেন্টাগন (Pentagon) সব দিক থেকে যুদ্ধের প্রস্তুতি সম্পন্ন করেছে।
২০০৩ সালের ইরাক অভিযানের পর এই প্রথম এত বিশাল আকারে মার্কিন বায়ুসেনা (Air Force) মোতায়েন করা হচ্ছে। এফ-২২ (F-22) ও এফ-৩৫ (F-35) সহ ৫০টিরও বেশি যুদ্ধবিমান ইতিমধ্যেই সংশ্লিষ্ট অঞ্চলের দিকে রওনা দিয়েছে। এর পাশাপাশি ‘ইউএসএস জেরাল্ড ফোর্ড’ (USS Gerald Ford) নামক এয়ারক্রাফ্ট ক্যারিয়ার এবং তিনটি গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার (Guided missile destroyers) দ্রুত ইরানের অভিমুখে এগোচ্ছে।
হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে (Situation Room) স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনারের উপস্থিতিতে উচ্চপর্যায়ের বৈঠক হয়েছে। সূত্রের দাবি, জেনেভা বৈঠকে পরমাণু ইস্যুতে কোনো অগ্রগতি না হওয়ায় সামরিক বিকল্পের (Military option) সম্ভাবনা ৯০ শতাংশ বেড়ে গেছে। পরিস্থিতির গুরুত্ব বুঝে আগামী তিন দিনের মধ্যে মধ্যপ্রাচ্য থেকে নিজেদের অনেক কর্মীকে সরিয়ে নিচ্ছে আমেরিকা। তবে চমকপ্রদভাবে, সিরিয়া (Syria) থেকে প্রায় এক হাজার সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প প্রশাসন, কারণ সেখানকার সন্ত্রাসবিরোধী লড়াই এখন স্থানীয় সরকারই সামলাবে।
পাল্টা প্রস্তুতি নিচ্ছে ইরানও। তারা তাদের পরমাণু স্থাপনাগুলি (Nuclear installations) রক্ষা করতে কংক্রিট ও মাটি দিয়ে ঢেকে দিচ্ছে। ‘মোজাইক ডিফেন্স’ (Mosaic Defense) কৌশলে তারা মার্কিন হামলা প্রতিহতের মহড়া দিচ্ছে। এমনকি মার্কিন রণতরী ‘ইউএসএস আব্রাহাম লিঙ্কন’-এর কাছে একটি রুশ যুদ্ধজাহাজ মোতায়েন হওয়ায় উত্তেজনা বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে।


