হ্যামার মিসাইল থেকে H125 চপার! ভারত-ফ্রান্স ২০ চুক্তিতে প্রতিরক্ষা জোরদার
Connect with us

দেশের খবর

হ্যামার মিসাইল থেকে H125 চপার! ভারত-ফ্রান্স ২০ চুক্তিতে প্রতিরক্ষা জোরদার

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ তিনদিনের রাজকীয় সফরে ভারতে এসেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ (Emmanuel Macron)। মুম্বইয়ে পা রাখার পরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তাঁর ম্যারাথন বৈঠক ভারতের প্রতিরক্ষা ও কূটনৈতিক ইতিহাসে এক নতুন মাইলফলক স্থাপন করল। এই বৈঠকের হাত ধরে দুই দেশের সম্পর্ক এখন ‘বিশেষ বৈশ্বিক কৌশলগত অংশীদারিত্বে’ (Special Global Strategic Partnership) উন্নীত হয়েছে।

প্রধানমন্ত্রী মোদী এবং প্রেসিডেন্ট ম্যাক্রোঁ মোট ২০টিরও বেশি দ্বিপাক্ষিক চুক্তি (Bilateral Agreements) স্বাক্ষর করেছেন। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো ভারতে ‘হ্যামার’ ক্ষেপণাস্ত্র (Hammer Missile) তৈরির যৌথ উদ্যোগ। ফরাসি সংস্থা সাফরান (Safran) এবং ভারতের ভারত ইলেকট্রনিক্স লিমিটেড (BEL) যৌথভাবে এই ঘাতক মিসাইল নির্মাণ করবে। পাশাপাশি, প্রতিরক্ষা ক্ষেত্রে ১০ বছরের দীর্ঘমেয়াদি সহযোগিতা চুক্তিও পুনর্নবীকরণ (Renew) করা হয়েছে।

আকাশপথে ভারতের শক্তি বাড়াতে কর্ণাটকে H125 হেলিকপ্টারের ফাইনাল অ্যাসেম্বলি লাইন (Assembly Line) উদ্বোধন করেছেন দুই নেতা। টাটা অ্যাডভান্সড সিস্টেমস ও এয়ারবাসের যৌথ উদ্যোগে তৈরি এই হেলিকপ্টারটি বিশ্বের একমাত্র যান যা এভারেস্টের উচ্চতায় উড়তে সক্ষম। শুধু যুদ্ধবিমান বা ক্ষেপণাস্ত্র নয়, দুই দেশের যৌথ সেনা মহড়া ‘শক্তি’ (Ex-Shakti) এখন থেকে প্রতি দুই বছর অন্তর হওয়ার পরিবর্তে প্রতি বছর (Annual) অনুষ্ঠিত হবে।

প্রতিরক্ষার বাইরেও স্বাস্থ্য ক্ষেত্রে এআই (AI in Health), ডিজিটাল সায়েন্স এবং সাংস্কৃতিক বিনিময়ে একাধিক সেন্টার অফ এক্সিলেন্স (Center of Excellence) তৈরির কথা জানানো হয়েছে। মোদীর মতে, ২০২৬ সাল হবে ভারত ও ইউরোপীয় ইউনিয়নের (European Union) সম্পর্কের ক্ষেত্রে একটি মোড় ঘোরানোর বছর (Turning Point)। ম্যাক্রোঁর এই সফর শুধুমাত্র সামরিক শক্তি প্রদর্শন নয়, বরং বিশ্বশান্তি ও স্থিতিশীলতার এক জোরালো বার্তা।

Advertisement
ads
Continue Reading
Advertisement