বাংলাদেশ
৩ দশক পর পুরুষ প্রধানমন্ত্রী বাংলাদেশে: তারেক রহমান শপথ নিলেন, নতুন মন্ত্রিসভা গঠন
ডিজিটাল ডেস্কঃ বাংলাদেশে দীর্ঘ ৩৪ বছরের ‘বেগম-শাসন’ বা নারী নেতৃত্বের যুগের অবসান ঘটিয়ে একাদশতম প্রধানমন্ত্রী (Prime Minister) হিসেবে শপথ নিলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার অর্থাৎ, আজ বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি মহম্মদ সাহাবুদ্দিন তাঁকে শপথবাক্য পাঠ করান। এর মাধ্যমেই প্রায় তিন দশক পর কোনো পুরুষ রাষ্ট্রপ্রধান (Head of State) পেল ঢাকা।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯টি আসনের মধ্যে ২১২টিতে ‘ভূমিধস’ জয় (landslide victory) পেয়ে ২০ বছর পর ক্ষমতায় ফিরল বিএনপি। তারেক রহমানের নতুন মন্ত্রিসভায় (Cabinet) জায়গা পেয়েছেন মোট ৫০ জন সদস্য, যার মধ্যে ২৫ জন পূর্ণমন্ত্রী এবং ২৪ জন প্রতিমন্ত্রী। উল্লেখযোগ্যভাবে, ১৭ জন মন্ত্রী এবং ২৪ জন প্রতিমন্ত্রীই প্রথমবার দায়িত্ব পাচ্ছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং সালাহউদ্দিন আহমদের মতো অভিজ্ঞ নেতাদের পাশাপাশি অনেক নতুন মুখকে সরকার পরিচালনায় আনা হয়েছে।
শপথ অনুষ্ঠানে যোগ দিতে ভারতের লোকসভা স্পিকার ওম বিড়লা এবং বিদেশ সচিব (Foreign Secretary) বিক্রম মিসরি এদিন সকালেই ঢাকা পৌঁছান। দীর্ঘ ১৮ মাসের অন্তর্বর্তী সরকারের (interim government) প্রধান উপদেষ্টা ড. মহম্মদ ইউনুস সোমবার বিদায়ী ভাষণের মাধ্যমে নবনির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করেন। আজ সকাল থেকেই মানিক মিয়া অ্যাভিনিউসহ ঢাকা জুড়ে বিএনপি নেতা-কর্মীদের উচ্ছ্বাস ও স্লোগান (slogan) মুখর পরিবেশ লক্ষ্য করা গেছে। আগামী ২৬ ফেব্রুয়ারি ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন বসার কথা রয়েছে।
