হোয়াইট হাউজের ফ্যাক্টশিটে বড় ইউটার্ন! ভারত ৫০০ বিলিয়ন ডলারের কমিটমেন্ট বদল
Connect with us

দেশের খবর

হোয়াইট হাউজের ফ্যাক্টশিটে বড় ইউটার্ন! ভারত ৫০০ বিলিয়ন ডলারের কমিটমেন্ট বদল

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ ভারত-মার্কিন বাণিজ্যচুক্তি (India-US Trade Deal) নিয়ে হোয়াইট হাউজ (White House) একদিন আগে প্রকাশিত ফ্যাক্টশিটে উল্লেখিত তথ্য পরিবর্তন করেছে। প্রথমে বলা হয়েছিল, ভারত মার্কিন ডালের ওপর শুল্ক প্রত্যাহার করেছে এবং ৫০০ বিলিয়ন ডলারের পণ্য আমদানি করতে কমিটেড (Committed)। নতুন আপডেটে বলা হয়েছে, ভারত ওই পণ্য কিনতে আগ্রহী (Intended)। এছাড়াও ফ্যাক্টশিট থেকে ‘ডাল’ (Lentils) এর উল্লেখ মুছে ফেলা হয়েছে।

এই ফেব্রুয়ারিতেই আনুষ্ঠানিকভাবে চুক্তি ঘোষণা করা হয়। চুক্তি অনুযায়ী মার্কিন শুল্ক ৫০ শতাংশ থেকে কমিয়ে ১৮ শতাংশ হবে। ভারত আমেরিকার কৃষি ও খাদ্যপণ্যে শুল্ক প্রত্যাহার করবে, যেমন জোয়ার, শুকনো শস্য, বাদাম, সয়াবিন তেল ও অ্যালকোহলযুক্ত পানীয়। পোশাক, চামড়া, হস্তনির্মিত জিনিস ও যন্ত্রপাতিতে শুল্ক ছাড় থাকবে।

চুক্তির মাধ্যমে ভারত আগামী পাঁচ বছরে ৫০০ বিলিয়ন ডলারের জ্বালানি, বিমান, যন্ত্রাংশ, মূল্যবান ধাতু ও কারিগরি পণ্য কিনতে পারে। দুই দেশ ডিজিটাল বাণিজ্য (Digital Trade) ও নতুন প্রযুক্তিতে সহযোগিতা বাড়াতে সম্মত হয়েছে। ভবিষ্যতে শুল্ক পরিবর্তন হলে উভয় দেশ সমানভাবে তা সামঞ্জস্য করবে।

Advertisement
ads
Continue Reading
Advertisement