দেশের খবর
রেসিপ্রোক্যাল ট্যারিফ কমল ৫০ থেকে ১৮ শতাংশে, ভারত-আমেরিকা বাণিজ্যে নতুন অধ্যায়
ডিজিটাল ডেস্কঃ ভারত (India) ও আমেরিকা (USA) মধ্যে দীর্ঘ আলোচনার পর অন্তর্বর্তী (interim) বাণিজ্য চুক্তি (trade deal) চূড়ান্ত হয়েছে। শনিবার কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রী পীযূষ গয়াল (Piyush Goyal) এ চুক্তি সরকারি ভাবে ঘোষণা করেন। চুক্তি অনুযায়ী, ভারতের উপর চাপানো ৫০ শতাংশ রেসিপ্রোক্যাল ট্যারিফ (reciprocal tariff) কমিয়ে ১৮ শতাংশে নামানো হয়েছে। অতিরিক্ত ২৫ শতাংশ করও তুলে দেওয়া হয়েছে।
মন্ত্রী জানান, এই নতুন রেট অন্যান্য দেশের তুলনায় কম। চিনের (China) পণ্যের উপরে ৩৫ শতাংশ, ভিয়েতনাম (Vietnam) ও বাংলাদেশের (Bangladesh) উপর ২০ শতাংশ এবং ইন্দোনেশিয়ার (Indonesia) উপর ১৯ শতাংশ ট্যারিফ রয়েছে। অনেক পণ্যের উপর ট্যারিফ শূন্য রাখা হয়েছে, যেমন হিরে (diamond), মশলা (spices), চা (tea), কফি (coffee), নারকেল (coconut) তেল, কাজু (cashew), বিভিন্ন ফল (fruits) ও মশলা।
কৃষি ও ডেয়ারি (dairy) পণ্যের ক্ষেত্রে বিশেষ ছাড় নেই। জেনেটিক্যালি মডিফায়েড কর্প (GM corn), মাংস (meat), পোলট্রি (poultry), সয়াবিন (soybean), গম (wheat), চিনি (sugar) ইত্যাদির উপর ১৮ শতাংশ ট্যারিফ বসবে। স্মার্টফোন (smartphone) ও ফার্মাসিউটিক্যাল (pharmaceuticals) পণ্যে কোনও শুল্ক নেই।
মন্ত্রী আশা করছেন, এই চুক্তি ভারতের কৃষি ও ডেয়ারি শিল্পকে শক্তিশালী করবে এবং দেশের অর্থনীতিতে উন্নতি আনবে। ভবিষ্যতেও দুই দেশের বাণিজ্য সংক্রান্ত আলোচনার মাধ্যমে স্বার্থ রক্ষা করা হবে।


