রাষ্ট্রপতি শাসনের অবসান, মণিপুরের নতুন মুখ্যমন্ত্রী শপথ অনুষ্ঠানে উত্তেজনা
Connect with us

দেশের খবর

রাষ্ট্রপতি শাসনের অবসান, মণিপুরের নতুন মুখ্যমন্ত্রী শপথ অনুষ্ঠানে উত্তেজনা

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ মণিপুরের (Manipur) নতুন মুখ্যমন্ত্রী (Chief Minister) হিসেবে বিজেপির (BJP) প্রবীণ নেতা উমনাম খেমচাঁদ সিং (Yumnam Khemchand Singh) বুধবার সন্ধ্যায় শপথ নিতে চলেছেন। শপথ অনুষ্ঠান রাজ্যের রাজধানী ইম্ফল (Imphal)-এর লোকভবন (Lok Bhavan)-এ অনুষ্ঠিত হবে। তাঁর সঙ্গে এক বা দু’জন উপ-মুখ্যমন্ত্রী (Deputy Chief Minister) এবং কয়েকজন মন্ত্রীও শপথগ্রহণ করতে পারেন।

এর আগে উমনাম খেমচাঁদ সিং কেন্দ্রীয় পর্যবেক্ষক তরুণ চুঘ (Tarun Chugh), BJP উত্তর-পূর্ব সমন্বয়ক সম্বিত পাত্র (Sambit Patra) ও বিধায়কদের সঙ্গে রাজ্যপালের (Governor) সাক্ষাৎ করে সরকার গঠনের দাবি করেন। রাজ্যপাল অজয়কুমার ভল্লা (Ajay Kumar Bhalla) তাঁকে সরকার গঠনের আমন্ত্রণ জানান।

দীর্ঘ রাজনৈতিক অস্থিরতার কারণে গত ১৩ ফেব্রুয়ারি থেকে মণিপুরে রাষ্ট্রপতি শাসন (President’s Rule) জারি ছিল। আজ স্বরাষ্ট্র মন্ত্রক (MHA) তা প্রত্যাহার করেছে। ৬০ সদস্যের বিধানসভা (Manipur Assembly) এখন কার্যকর। BJP-র ৩৭ বিধায়ক, NPP ৬, NPF ৫ এবং ৩ জন নির্দল বিধায়ক নতুন সরকারকে সমর্থন করছেন।

Continue Reading
Advertisement