দেশের খবর
ভোটের আগে নারী শিক্ষায় জোর, অ্যাকাডেমিক জোন গড়ার ঘোষণা বাজেটে
ডিজিটাল ডেস্কঃ ২০২৬–২৭ অর্থবর্ষের (Financial Year 2026-27) কেন্দ্রীয় বাজেটে (Union Budget) শিক্ষা ও নারী ক্ষমতায়নের উপর বিশেষ জোর দিল কেন্দ্রীয় সরকার। রবিবার সংসদে (Parliament) টানা নবমবার বাজেট পেশ করে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitharaman) ঘোষণা করেন, দেশজুড়ে একাধিক অ্যাকাডেমিক জোন (Academic Zone) গড়ে তোলা হবে।
অর্থমন্ত্রী জানান, শিক্ষা থেকে কর্মসংস্থান পর্যন্ত একটি উচ্চক্ষমতাসম্পন্ন স্থায়ী কমিটি (High-Level Committee) গঠন করা হবে। পরিষেবা খাতে কৃত্রিম বুদ্ধিমত্তা (Artificial Intelligence) ও নতুন প্রযুক্তির প্রভাব বিশ্লেষণ করাই হবে এই কমিটির অন্যতম লক্ষ্য। পাশাপাশি সারা দেশে পাঁচটি বিশ্ববিদ্যালয় টাউনশিপ (University Township) তৈরি হবে, যেখানে গবেষণাকেন্দ্রও থাকবে।
নারী শিক্ষার প্রসারে বড় ঘোষণা করে অর্থমন্ত্রী বলেন, প্রতিটি জেলায় একটি করে মেয়েদের হস্টেল (Girls’ Hostel) তৈরি করা হবে। পূর্ব ভারতে একটি নতুন ন্যাশনাল ইনস্টিটিউট অফ ডিজাইন (National Institute of Design) স্থাপনের কথাও জানানো হয়।
স্বাস্থ্য ও আয়ুর্বেদ শিক্ষায় জোর দিয়ে বাজেটে তিনটি নতুন এইমস (AIIMS) ও তিনটি অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ আয়ুর্বেদ (All India Institute of Ayurveda) তৈরির ঘোষণা করা হয়েছে। এছাড়া ১৬ হাজার নতুন সেকেন্ডারি স্কুল (Secondary School), পাঁচটি রিজিওনাল মেডিক্যাল হাব (Regional Medical Hub) এবং এভিজিসি কনটেন্ট ক্রিয়েটর ল্যাব (AVGC Content Creator Lab) তৈরির প্রস্তাব রাখা হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, উচ্চ মূল্যস্ফীতি ও বৈশ্বিক অনিশ্চয়তার মধ্যেও এই বাজেট দীর্ঘমেয়াদি বিকাশ ও দক্ষ মানবসম্পদ তৈরির দিকেই ইঙ্গিত দিচ্ছে।
