দুর্ঘটনা
বিমান দুর্ঘটনায় অজিত পওয়ারের মৃত্যু! স্বচ্ছ তদন্তের দাবি মমতার, শোকপ্রকাশ মোদীর
ডিজিটাল ডেস্কঃ মহারাষ্ট্রের বারামতীতে (Baramati) ভয়াবহ বিমান দুর্ঘটনায় (Plane Crash) মৃত্যু হল মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী (Deputy Chief Minister) তথা এনসিপি নেতা অজিত পওয়ারের (Ajit Pawar)। এই মর্মান্তিক ঘটনায় গভীর শোকপ্রকাশের পাশাপাশি পূর্ণাঙ্গ ও স্বচ্ছ তদন্তের দাবি জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
Deeply shocked and stunned by the suddden demise of Ajit Pawar! The Deputy Chief Minister of Maharashtra and his co-passengers have died in a disastrous plane crash at Baramati today morning, and I am feeling a deep sense of loss.
My condolences to his family including his uncle…
— Mamata Banerjee (@MamataOfficial) January 28, 2026
বুধবার সকাল পৌনে ৯টা নাগাদ মুম্বই (Mumbai) থেকে বারামতীর উদ্দেশে রওনা দেওয়া একটি Learjet 45 চার্টার্ড বিমানে পাহাড়ি এলাকায় অবতরণের সময় দুর্ঘটনাটি ঘটে। বিমানটি ভেঙে পড়ার সঙ্গে সঙ্গেই আগুন ধরে যায় (Fire Break Out)। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ঘন কুয়াশা (Dense Fog) ও শূন্য দৃশ্যমানতার (Zero Visibility) কারণেই এই দুর্ঘটনা ঘটতে পারে। এই ঘটনায় অজিত পওয়ার-সহ মোট পাঁচজনের মৃত্যু হয়েছে।
যেহেতু একজন ভিভিআইপি (VVIP) যাত্রী ছিলেন, তাই উড়ানের আগে সমস্ত প্রযুক্তিগত পরীক্ষা (Technical Check) ও নিরাপত্তা যাচাই (Safety Clearance) আরও কঠোরভাবে হওয়ার কথা। তবুও কীভাবে এমন দুর্ঘটনা ঘটল, তা নিয়ে প্রশ্ন উঠছে। বিশেষ করে জানা গিয়েছে, ওই এলাকায় সকাল থেকেই আবহাওয়া অত্যন্ত প্রতিকূল ছিল।
Learjet 45 বিমানটি অতীতে একাধিক যান্ত্রিক ত্রুটির (Mechanical Fault) কারণে বিতর্কে ছিল। একসময় এই মডেলের উড়ান ভারতের আকাশে বন্ধও ছিল। ফলে এই বিমানের রক্ষণাবেক্ষণ (Maintenance) ও ছাড়পত্র (Clearance) নিয়েও তদন্তের দাবি উঠছে।
অজিত পওয়ারের মৃত্যুসংবাদে এক্স (X) হ্যান্ডেলে শোকবার্তায় মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, “এই ঘটনার যথাযথ তদন্ত প্রয়োজন।” তিনি শরদ পওয়ার (Sharad Pawar) ও শোকাহত পরিবারের পাশে থাকার কথাও জানান।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) সহ দেশের বিভিন্ন রাজনৈতিক নেতা এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। রাজনৈতিক মহলের মতে, একজন গুরুত্বপূর্ণ জননেতার মৃত্যুর ঘটনায় জাতীয় স্তরে সর্বোচ্চ স্বচ্ছতায় তদন্ত হওয়া জরুরি।
