Uncategorized
ধনুষ-ম্রুণালের বিয়ের ছবি ভাইরাল, সত্যি নাকি AI-এর কারসাজি?
ডিজিটাল ডেস্কঃ ভরা বিয়ের মরশুমে (Wedding Season) বিনোদুনিয়ায় একের পর এক তারকার গাঁটছড়া বাঁধার খবরে সরগরম নেটদুনিয়া। তার মাঝেই নতুন করে আলোচনার কেন্দ্রে উঠে এলেন ধনুষ ও ম্রুণাল ঠাকুর (Dhanush–Mrunal Thakur)। বিয়ের গুঞ্জনের মধ্যেই সম্প্রতি ভাইরাল হয়েছে তাঁদের একাধিক ‘বিয়ের ছবি’, যা ঘিরে শুরু হয় তুমুল শোরগোল।
ভাইরাল ছবিতে দেখা যায়, দক্ষিণী রীতি (South Indian Ritual) মেনে বর-কনের সাজে ধনুষ ও ম্রুণাল। সোনালি পাড়ের সাদা কেরালা কটন (Kerala Cotton) পোশাকে ধনুষ, আর কাঞ্জিভরম শাড়ি (Kanchipuram Saree) ও গয়নায় সেজেছেন ম্রুণাল। ছবির ক্যাপশনে দাবি করা হয়, চেন্নাইতে (Chennai) আত্মীয়-বন্ধুদের উপস্থিতিতে নাকি তাঁদের বিয়ে সম্পন্ন হয়েছে।
দীর্ঘদিন ধরেই এই জুটিকে ঘিরে বিয়ের গুঞ্জন চলায়, প্রথমে অনেকেই ছবিগুলি সত্য বলে ধরে নেন। কিন্তু পরে পরিষ্কার হয়, এই সমস্ত ছবি কৃত্রিম বুদ্ধিমত্তা (AI – Artificial Intelligence) দ্বারা তৈরি।
উল্লেখ্য, কিছুদিন আগে ভ্যালেন্টাইন্স ডে (Valentine’s Day) ঘিরেও তাঁদের বিয়ে নিয়ে জল্পনা ছড়ায়। যদিও ম্রুণাল একটি পোস্টে লেখেন, “স্থির, উজ্জ্বল ও অটল”, স্পষ্ট করে জানান খবরটি ভুয়ো। অন্যদিকে ধনুষও সর্বভারতীয় সংবাদমাধ্যমে জানান, এই বিয়ের খবরের কোনও সত্যতা নেই।
