বাংলাদেশে ফের হিন্দু ব্যবসায়ী খুন! তিনজনকে আটক করেছে পুলিশ, ময়নাতদন্ত শুরু
Connect with us

বাংলাদেশ

বাংলাদেশে ফের হিন্দু ব্যবসায়ী খুন! তিনজনকে আটক করেছে পুলিশ, ময়নাতদন্ত শুরু

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ বাংলাদেশে (Bangladesh) ঘটল আরও এক হিন্দু (Hindu) ব্যবসায়ীর (businessman) খুন। লিটনচন্দ্র দাস (Liton Chandra Das), বয়স ৫৫ (55) বছর, নিজের হোটেল (hotel) এবং মিষ্টির দোকান (sweet shop)-এর কর্মীদের (staff) রক্ষা করতে গেলে বেলচা (axe) দিয়ে মাথায় আঘাত করে হত্যা করা হয়। ঘটনা ঘটেছে গাজিপুরের (Gazipur) কালীগঞ্জ (Kaliganj) উপজেলার বরাহনগ (Barahanog) এলাকায়।

শনিবার সকালে লিটনের মিষ্টির দোকানের কর্মচারী অনন্ত দাস (Ananta Das)-এর সঙ্গে এক খদ্দেরের (customer) বচসা হয়। লিটন তা থামানোর চেষ্টা করেন। সেই সময়ে কয়েকজন মিলিত হয়ে লিটনের উপর চড়াও হয়। তাঁকে রাস্তায় ফেলে এলোপাথাড়ি মারধর করা হয়, আর একজন বেলচা দিয়ে আঘাত করে। ঘটনাস্থলেই মৃত্যু হয়। তিনজনকে পুলিশ (police) আটক করেছে। লিটনের দেহ ময়নাতদন্তের (postmortem) জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা (tension) ছড়িয়েছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। এর আগে শুক্রবার রাজবাড়ির (Rajbari) গোয়ালন্দ মোড়ে এক পেট্রলপাম্প কর্মীকে (petrol pump staff) গাড়ি চাপা দিয়ে খুন করা হয়েছিল।

Continue Reading
Advertisement