তেহরানের দূতাবাসের জরুরি সতর্কবার্তা, অগ্নিগর্ভ ইরান ছাড়ুন ভারতীয়রা
Connect with us

বিশ্বের খবর

তেহরানের দূতাবাসের জরুরি সতর্কবার্তা, অগ্নিগর্ভ ইরান ছাড়ুন ভারতীয়রা

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ ইরানের (Iran) ক্রমশ অগ্নিগর্ভ পরিস্থিতির মধ্যে সে দেশে থাকা ভারতীয় নাগরিকদের (Indian Nationals) অবিলম্বে দেশ ছাড়ার নির্দেশ দিল তেহরানের ভারতীয় দূতাবাস (Indian Embassy in Tehran)। আয়াতোল্লা খামেনেই (Ayatollah Khamenei) প্রশাসনের বিরুদ্ধে প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে ইরানের রাজপথ। সেই বিক্ষোভ ঘিরে পরিস্থিতি আরও জটিল হওয়ায় ভারতীয়দের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে।

বুধবার ভারতীয় দূতাবাসের তরফে একটি জরুরি নির্দেশিকা (Advisory) জারি করা হয়। তাতে বলা হয়েছে, বর্তমানে ইরানে থাকা সমস্ত ভারতীয় নাগরিক ও প্রবাসী ভারতীয়দের (PIO) নিজেদের পাসপোর্ট (Passport), পরিচয়পত্র (ID Proof) এবং অভিবাসন সংক্রান্ত নথিপত্র (Immigration Documents) সব সময় হাতের কাছে রাখতে হবে। পাশাপাশি যেকোনও সমস্যায় দূতাবাসের সঙ্গে যোগাযোগ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

নির্দেশিকার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে বলা হয়েছে, ইরানের বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে যেভাবে সম্ভব দেশ ছাড়ুন। পড়ুয়া (Students), তীর্থযাত্রী (Pilgrims), ব্যবসায়ী (Businessmen) ও পর্যটক (Tourists)—যে কারণেই ইরানে অবস্থান করুন না কেন, সকলকেই দ্রুত অন্যত্র চলে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। বর্তমানে বিমান পরিষেবা (Commercial Flights) চালু থাকায় সেই পথেই দেশ ছাড়তে বলা হয়েছে।

দূতাবাস আরও জানিয়েছে, বিক্ষোভপ্রবণ এলাকায় না যাওয়ার পাশাপাশি স্থানীয় পরিস্থিতির উপর নজর রাখতে হবে। জরুরি প্রয়োজনে একাধিক হেল্পলাইন নম্বর ও একটি ই-মেল আইডি প্রকাশ করা হয়েছে। যাঁরা এখনও দূতাবাসে নাম নথিভুক্ত করেননি, তাঁদের দ্রুত রেজিস্ট্রেশন করার নির্দেশও দেওয়া হয়েছে।

Advertisement
ads

কূটনৈতিক মহলের মতে, ইরানে ক্রমবর্ধমান উত্তেজনার আবহে এই সতর্কবার্তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

Continue Reading
Advertisement