ভাইরাল খবর
হাতে কাসর-ঘণ্টা, কালীঘাটে বগলা মায়ের পুজোয় মমতা
ডিজিটাল ডেস্কঃ মকর সংক্রান্তির (Makar Sankranti) পুণ্যতিথিতে কালীঘাটে (Kalighat) বগলা মায়ের (Baglamukhi Maa) নবনির্মিত মন্দিরে পুজো করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার বিকেলে মন্দির চত্বরে পৌঁছে বিশেষ পুজোয় অংশ নেন তিনি। পুজোর সময় হাতে কাসর-ঘণ্টা (Kansar Bell) নিয়ে আরাধনাতেও অংশগ্রহণ করেন মুখ্যমন্ত্রী।
এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মা লতা বন্দ্যোপাধ্যায় (Lata Banerjee) এবং সঙ্গীতশিল্পী ইমন চক্রবর্তী (Iman Chakraborty)। মন্দির প্রাঙ্গণে কিছু সময় বসে পুজোর আচার-অনুষ্ঠানে অংশ নেন মুখ্যমন্ত্রী।
মকর সংক্রান্তি উপলক্ষে রাজ্যজুড়ে উৎসবের আমেজ। গঙ্গাসাগরে (Gangasagar) লক্ষ লক্ষ পূণ্যার্থীর সমাগম, বীরভূমে (Birbhum) জয়দেব মেলা এবং টুসু পরব (Tusu Parab) মিলিয়ে বাংলায় চলছে পার্বণমুখর পরিবেশ। এই আবহেই কালীঘাটে ধর্মীয় কর্মসূচিতে অংশ নিয়ে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী।
উল্লেখ্য, দুর্গা অঙ্গন (Durga Angan), দিঘার জগন্নাথ মন্দির (Jagannath Temple, Digha) ও শিলিগুড়ির মহাকাল মন্দির (Mahakal Temple, Siliguri) — একের পর এক ধর্মীয় পরিকাঠামো উন্নয়নের কাজেও মুখ্যমন্ত্রীর সক্রিয় ভূমিকা রয়েছে। চলতি সপ্তাহেই উত্তরবঙ্গ সফরে গিয়ে শিলিগুড়িতে মহাকাল মন্দিরের শিলান্যাস করার কথা রয়েছে তাঁর।
