স্পেনের ইতিহাসে দ্বিতীয় মহিলা শাসক! কুড়ি বছর বয়সেই রাজসিংহাসনে বসছেন লেওনর
Connect with us

বিশ্বের খবর

স্পেনের ইতিহাসে দ্বিতীয় মহিলা শাসক! কুড়ি বছর বয়সেই রাজসিংহাসনে বসছেন লেওনর

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ দীর্ঘ দেড়শো বছরের অপেক্ষার অবসান ঘটতে চলেছে স্পেনে (Spain)। শীঘ্রই সে দেশের রাজসিংহাসনে (Royal Throne) বসতে চলেছেন কুড়ি বছর বয়সি রাজকন্যা লেওনর (Princess Leonor)। বর্তমান রাজা ষষ্ঠ ফিলিপ (King Felipe VI) ও রানি লেতিজিয়ার (Queen Letizia) জ্যেষ্ঠ কন্যা লেওনর রাজত্ব গ্রহণ করলে তিনিই হবেন স্পেনের ইতিহাসে দ্বিতীয় মহিলা শাসক (Queen Regnant)।

প্রায় ১৭০ বছর আগে স্পেনের সিংহাসনে এককভাবে রাজত্ব করেছিলেন রানি দ্বিতীয় ইসাবেলা (Queen Isabella II)। তাঁর পর এই প্রথম কোনও নারী সরাসরি উত্তরাধিকার সূত্রে রাজসিংহাসনে বসতে চলেছেন। ২০০৫ সালের ৩১ অক্টোবর মাদ্রিদে (Madrid) জন্ম লেওনরের। তিনি স্পেনের ঐতিহ্যবাহী বুরবোঁ (Bourbon) রাজপরিবারের সদস্য।

শিক্ষাগত দিক থেকেও তিনি যথেষ্ট দক্ষ। ইংল্যান্ডের খ্যাতনামা ইউডব্লুসি আটলান্টিক (UWC Atlantic) থেকে স্নাতক লেওনর একাধিক ভাষায় পারদর্শী (Multilingual)—স্প্যানিশ, ইংরেজির পাশাপাশি চিনা ও আরবি ভাষাতেও দক্ষতা রয়েছে তাঁর। স্পেনের আইন অনুযায়ী ভবিষ্যৎ শাসককে সামরিক প্রশিক্ষণ (Military Training) নিতে হয়। সেই নিয়ম মেনে লেওনর স্থল, জল ও বায়ুসেনা—তিন শাখাতেই প্রশিক্ষণ সম্পন্ন করেছেন।

২০২৫ সালের ডিসেম্বর মাসে পিলাটাস পিসি-২১ (Pilatus PC-21) বিমানে প্রথম একক উড়ান সম্পন্ন করেন তিনি—যা স্পেনীয় রাজপরিবারে নজির। শীঘ্রই তাঁকে ‘গোল্ড মেডেল অফ দ্য রিজিয়ন অফ মারসিয়া’ (Gold Medal of the Region of Murcia) সম্মানে ভূষিত করা হবে। ভবিষ্যতের কমান্ডার-ইন-চিফ (Commander-in-Chief) হিসেবে লেওনরের ভূমিকা ও তাঁর রাজ্যাভিষেক (Coronation) ঘিরে এখন উৎসাহে মুখর স্পেনবাসী।

Advertisement
ads
Continue Reading
Advertisement