দেশের খবর
রাশিয়া থেকে তেল আমদানি ভারত-চীনের জন্য ঝুঁকিপূর্ণ, ট্রাম্প অনুমোদন দিলেন ৫০০% শুল্ক বিল
ডিজিটাল ডেস্কঃ রাশিয়া (Russia) থেকে তেল (Oil) আমদানি করে ভারত (India) ও চীন (China) এখন শুল্কের নতুন চাপের মুখে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) সম্প্রতি অনুমোদন দিয়েছেন একটি বিল, যা রাশিয়ার সঙ্গে বাণিজ্যকারী দেশগুলোর উপর সর্বোচ্চ ৫০০ শতাংশ শুল্ক (Tariff) আরোপ করতে পারে।
এই বিলের উদ্দেশ্য রাশিয়ার যুদ্ধ অর্থনীতি (War Economy) দুর্বল করা এবং ইউক্রেন (Ukraine) শান্তিচুক্তি ত্বরান্বিত করা। ভারত ও চীনের রাশিয়া থেকে তেল ও গ্যাসের (Fuel & Gas) বড় অংশ কেনার কারণে মার্কিন কর্তৃপক্ষ মনে করছে, এই দেশগুলো পুতিনের (Vladimir Putin) ‘ব্যাকবোন’ হিসেবে কাজ করছে।
রিপাবলিকান সেনেটর লিন্ডসে গ্রাহাম (Lindsey Graham) বলেন, বিল অনুমোদনের সময় ট্রাম্প বৈঠকে অংশ নিয়েছেন। আগামী সপ্তাহে সেনেটে (US Senate) ভোটাভুটি হতে পারে। বিলের মাধ্যমে রাশিয়ার তেলের পাশাপাশি ইউরেনিয়াম (Uranium) আমদানি নিয়েও শুল্ক আরোপ করা হবে।
After a very productive meeting today with President Trump on a variety of issues, he greenlit the bipartisan Russia sanctions bill that I have been working on for months with Senator Blumenthal and many others.
This will be well-timed, as Ukraine is making concessions for peace…
— Lindsey Graham (@LindseyGrahamSC) January 7, 2026
ট্রাম্পের লক্ষ্য পুতিনকে আলোচনার টেবিলে আনা এবং যুদ্ধ বন্ধ করা। গত বছরও তিনি ভারতীয় পণ্যের উপর শুল্ক (Tariff) বাড়িয়েছিলেন। এবার রাশিয়ার তেল কেনার জন্যও ভারত-চীনের উপর চাপ বৃদ্ধি পাচ্ছে।
