ভাইরাল খবর
কেন নয়াদিল্লির বাংলাদেশ হাইকমিশনে হাজির রাজনাথ সিং, প্রশ্ন উঠল রাজনৈতিক মহলে
ডিজিটাল ডেস্কঃ সম্প্রতি প্রয়াত হয়েছেন বাংলাদেশের (Bangladesh) প্রাক্তন প্রধানমন্ত্রী ও বিএনপি (BNP) চেয়ারপার্সন খালেদা জিয়া (Khaleda Zia)। এই পরিস্থিতিতে নয়াদিল্লির (New Delhi) বাংলাদেশ হাইকমিশন (High Commission) যান ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh)। সেখানে তিনি খালেদা জিয়ার মৃত্যুর জন্য গভীর শোক (Condolence) প্রকাশ করেন এবং শোকবার্তায় সাক্ষরও করেন। বার্তায় তিনি খালেদা জিয়ার পরিবার এবং বাংলাদেশের জনগণের প্রতি সমবেদনা জানান।
ওদিকে বুধবার বাংলাদেশে যান ভারতের বিদেশমন্ত্রী (External Affairs Minister) জয়শঙ্কর (S. Jaishankar)। তিনি খালেদা জিয়ার শেষকৃত্যে (Funeral) উপস্থিত থাকেন এবং নরেন্দ্র মোদীর (Narendra Modi) লেখা ব্যক্তিগত চিঠি বিএনপি-র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার (Tarique Zia) হাতে হস্তান্তর করেন।
দীর্ঘদিন অসুস্থ থাকার পর ঢাকাতেই চিকিৎসা চলছিল খালেদা জিয়ার। চিকিৎসকদের সমস্ত প্রচেষ্টার পরও তাঁর জীবন বাঁচানো সম্ভব হয়নি। খালেদা জিয়ার মৃত্যুর পর বাংলাদেশে শোকের ছায়া নেমেছে। ভারতের প্রধানমন্ত্রীও এক্স-এ শোকবার্তা প্রকাশ করেন। বিশেষজ্ঞরা বলছেন, গত বছরের অগাস্টের পর সম্পর্ক কিছুটা তলানিতে থাকলেও খালেদার মৃত্যু রাজনৈতিক ও কূটনৈতিক পরিস্থিতিতে নতুন মোড় আনতে পারে।


