প্রয়াত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া
Connect with us

বাংলাদেশ

প্রয়াত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী (Former Prime Minister of Bangladesh) ও বিএনপি (BNP) চেয়ারপার্সন খালেদা জিয়া (Khaleda Zia) আর নেই। মঙ্গলবার ভোরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে (Evercare Hospital, Dhaka) চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানান, খালেদা জিয়ার পুত্র তারেক রহমান (Tarek Rahman) ফোন করে তাঁকে বলেন, “আম্মা আর নেই।” পরে বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন সংবাদমাধ্যমকে নিশ্চিত করেন,  সকাল ৬টায় খালেদা জিয়া মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর পাশে ছিলেন পুত্র তারেক জিয়া ও পরিবারের অন্যান্য সদস্যরা।

দীর্ঘ প্রায় ১৫ বছর ধরে খালেদা জিয়া গুরুতর অসুস্থতায় ভুগছিলেন। তাঁর কিডনি (Kidney), লিভার (Liver) ও হার্ট (Heart) কার্যক্ষমতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত ছিল। গত মাসের ২৩ তারিখে তাঁর শারীরিক অবস্থার চরম অবনতি হলে তাঁকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। উন্নত চিকিৎসার জন্য তাঁকে লন্ডন (London) নেওয়ার পরিকল্পনা থাকলেও শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সেই সিদ্ধান্ত বাতিল করা হয়।

অসুস্থতার সংকটময় সময়ে অন্তর্বর্তী সরকার তাঁকে ‘বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তি’ (VIP – Very Important Person) হিসেবে ঘোষণা করে সর্বোচ্চ নিরাপত্তা প্রদান করে। দেশ ও জাতির প্রতি তাঁর অবদানের কথা বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানানো হয়।

Advertisement
ads ads

খালেদা জিয়া বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন এবং তিনিই দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী (First Female Prime Minister of Bangladesh)। ১৯৮১ সালে স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর পর তিনি বিএনপির নেতৃত্ব গ্রহণ করেন। ১৯৯১, ১৯৯৬ (স্বল্পকাল) এবং ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশের আরেক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Sheikh Hasina)। শোকবার্তায় তিনি খালেদা জিয়াকে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনের অন্যতম পথিকৃৎ হিসেবে উল্লেখ করেন।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) সামাজিক মাধ্যমে শোক জানিয়ে ভারত-বাংলাদেশ সম্পর্ক উন্নয়নে তাঁর অবদানের কথা স্মরণ করেন।

Advertisement
ads ads

Advertisement
ads ads

খালেদা জিয়ার প্রয়াণে বাংলাদেশের রাজনীতিতে এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের অবসান হলো বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

Continue Reading
Advertisement ads