প্রতারণা
মমতা বন্দ্যোপাধ্যের নাম-ছবি ব্যবহার করে ভুয়ো ঋণ প্রতারণা, পশ্চিমবঙ্গ পুলিশ সতর্ক
ডিজিটাল ডেস্ক: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)-এর নাম ও ছবি ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় (Social Media) ভুয়ো সরকারি ঋণের (Fraud Loan) বিজ্ঞাপন ছড়িয়ে পড়ছে। রাজ্য পুলিশ (West Bengal Police) রবিবার সতর্ক করে বলেছে, এই ধরনের বিজ্ঞাপন ও ভিডিও কোনোভাবেই সরকার অনুমোদিত (Government Approved) নয়।
প্রতারকরা সাধারণত কিছু শব্দ ব্যবহার করছে—‘তৎক্ষণাৎ ঋণ (Instant Loan)’, ‘CIBIL ছাড়া ঋণ (Loan Without CIBIL)’, ‘সরকার অনুমোদিত ঋণ (Government Approved Loan)’, ‘কোনও যাচাই ছাড়া ঋণ (Loan Without Verification)’। এই বিজ্ঞাপনগুলিতে ক্লিক করলে ব্যবহারকারী ভুয়ো অ্যাপ, ওয়েবসাইট বা WhatsApp নম্বরে নিয়ে যাওয়া হয়। এরপর আধার (Aadhaar), প্যান (PAN), ব্যাঙ্ক তথ্য এবং OTP চাওয়ার মাধ্যমে অগ্রিম টাকা দাবি করা হয়। টাকা হাতে পাওয়ার পরই প্রতারকেরা যোগাযোগ বন্ধ করে দেয়।
পুলিশ সাধারণ মানুষকে নির্দেশ দিয়েছে: অচেনা লিঙ্কে ক্লিক করবেন না, সন্দেহজনক অ্যাপ ডাউনলোড করবেন না, ব্যাঙ্ক তথ্য, পরিচয়পত্র বা OTP কারও সঙ্গে শেয়ার করবেন না। ঋণের জন্য শুধুমাত্র অনুমোদিত ব্যাঙ্ক, NBFC বা সরকারি ওয়েবসাইট ব্যবহার করতে হবে।
যদি কেউ ইতিমধ্যেই প্রতারণার শিকার হন, সঙ্গে সঙ্গে সাইবার অপরাধ হেল্পলাইন ১৯৩০-তে ফোন করতে হবে। এছাড়া cybercrime.gov.in-এ অভিযোগ জানানো যাবে। স্ক্রিনশট, লিঙ্ক, ফোন নম্বর এবং লেনদেনের তথ্য সংরক্ষণ রাখা জরুরি। পুলিশ আশ্বাস দিয়েছে, প্রতারকদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
