‘জয় নিতাই’ বলে তাহেরপুরবাসীকে সম্বোধন, ভার্চুয়াল ভাষণে প্রধানমন্ত্রী মোদী
Connect with us

ভাইরাল খবর

‘জয় নিতাই’ বলে তাহেরপুরবাসীকে সম্বোধন, ভার্চুয়াল ভাষণে প্রধানমন্ত্রী মোদী

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ ‘জয় নিতাই’ (Joy Nitai) বলে তাহেরপুরবাসীকে (Taherpur) সম্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। খারাপ আবহাওয়া (Bad Weather) ও ঘন কুয়াশার (Dense Fog) কারণে তাহেরপুরে নামতে পারেনি প্রধানমন্ত্রীর কপ্টার (Helicopter)। সেই কারণে নির্ধারিত জনসভায় সরাসরি উপস্থিত থাকতে না পেরে ভার্চুয়াল মাধ্যমে (Virtual Mode) অডিওবার্তায় ভাষণ দেন প্রধানমন্ত্রী।

ভাষণের শুরুতেই জনতার কাছে ক্ষমা চেয়ে প্রধানমন্ত্রী বলেন, “জয় নিতাই, বড়রা প্রণাম নেবেন। সকলকে শুভেচ্ছা। আবহাওয়া খারাপ থাকার কারণে আমি আপনাদের কাছে পৌঁছতে পারিনি। তার জন্য আমি ক্ষমাপ্রার্থী।” একই সঙ্গে সকালে ট্রেন দুর্ঘটনায় (Train Accident) প্রাণ হারানো বিজেপি কর্মীদের মৃত্যুতে শোকপ্রকাশ করেন তিনি।

ভাষণে প্রধানমন্ত্রী মতুয়া সমাজের (Matua Community) আধ্যাত্মিক গুরু হরিচাঁদ ঠাকুর (Harichand Thakur) ও গুরুচাঁদ ঠাকুরের (Guruchand Thakur) নাম উল্লেখ করেন। নদিয়ার (Nadia) উন্নয়নের প্রসঙ্গে তিনি নতুন সড়ক (Road Infrastructure) ও পরিবহণ ব্যবস্থার উন্নতির কথা তুলে ধরেন। তাঁর দাবি, এই প্রকল্পগুলি এলাকায় যোগাযোগ ব্যবস্থা আরও মজবুত করবে।

Advertisement
ads

তৃণমূল কংগ্রেসকে (TMC) আক্রমণ করে প্রধানমন্ত্রী বলেন, একবার বিজেপিকে (BJP) সুযোগ দিলে দ্রুততার সঙ্গে বাংলার উন্নয়ন হবে। পাশাপাশি তাহেরপুর সভা থেকে অনুপ্রবেশ (Infiltration) প্রসঙ্গও তোলেন তিনি। তবে এসএসআইআর (SSIR) নিয়ে মতুয়াদের আশঙ্কা প্রসঙ্গে কোনও সরাসরি বার্তা দেননি প্রধানমন্ত্রী।

ভাষণের শেষে তিনি শীঘ্রই ফের বাংলায় আসার আশ্বাস দেন। ‘জয় নিতাই’ দিয়ে শুরু করে ‘বন্দে মাতরম’ (Vande Mataram) উচ্চারণের মাধ্যমে ভাষণ শেষ করেন মোদী। বন্দে মাতরম প্রসঙ্গে তিনি বলেন, এই বাংলাতেই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় (Bankim Chandra Chattopadhyay) দেশকে স্বাধীনতার মন্ত্র উপহার দিয়েছিলেন, যা আজ বিকশিত ভারতের প্রেরণা।

Continue Reading
Advertisement