ভাইরাল খবর
এসএসসি দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে শুনানি, সময়সীমা বাড়াতে আবেদন
ডিজিটাল ডেস্কঃ এসএসসি নিয়োগ দুর্নীতি (SSC Recruitment Scam) মামলায় সুপ্রিম কোর্টে (Supreme Court) শুনানি চলছে। ২০১৬ সালের প্যানেলের আওতায় নবম, দশম, একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলায় আগেই গোটা নিয়োগ প্রক্রিয়া বাতিলের নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত।
ওই নির্দেশে জানানো হয়েছিল, ৩১ ডিসেম্বরের মধ্যে নতুন করে সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া (SSC Recruitment Process) শেষ করতে হবে। তবে একাধিক আইনি জটিলতার কারণে নির্ধারিত সময়ের মধ্যে প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব হচ্ছে না বলে আদালতকে জানায় স্কুল সার্ভিস কমিশন (SSC)। এই পরিস্থিতিতে নিয়োগের সময়সীমা বাড়ানোর আবেদন জানানো হয়েছে কমিশনের তরফে।
এদিকে মামলার আরেক গুরুত্বপূর্ণ দিক উঠে এসেছে যোগ্য ও অযোগ্য প্রার্থীদের (Eligible and Ineligible Candidates) তালিকা প্রকাশ নিয়ে। গ্রুপ-সি মামলাকারী সুবীর সরকার কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) আবেদন জানান, যাতে এই তালিকা প্রকাশ করা হয়। সেই আবেদনের ভিত্তিতেই হাইকোর্ট তালিকা প্রকাশের নির্দেশ দেয়। তবে ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (WBSSC)।
অন্যদিকে, এসএসসির নবম-দশমের নথি যাচাই (Document Verification) প্রক্রিয়ায় ফের উঠে এসেছে ভুয়ো প্রার্থীদের চিত্র। কমিশন সূত্রে জানা গিয়েছে, ১৩২৭ জন প্রার্থী ভুয়ো তথ্য, শিক্ষাগত যোগ্যতা ও কাস্ট সার্টিফিকেট (Caste Certificate) জমা দিয়েছিলেন। যাচাই শেষে তাঁদের নাম নিয়োগ তালিকা থেকে সম্পূর্ণ বাদ দেওয়া হয়েছে এবং সেই তালিকা এসএসসির ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
এই মামলার রায়ের দিকে তাকিয়ে রয়েছেন হাজার হাজার চাকরিপ্রার্থী।


