লোকসভায় বন্দে মাতরম বিতর্ক: জিন্না-নেহরু প্রসঙ্গ টেনে কংগ্রেসকে আক্রমণ করলেন মোদি
Connect with us

ভাইরাল খবর

লোকসভায় বন্দে মাতরম বিতর্ক: জিন্না-নেহরু প্রসঙ্গ টেনে কংগ্রেসকে আক্রমণ করলেন মোদি

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ লোকসভায় (Lok Sabha) বন্দে মাতরম (Bande Mataram) নিয়ে তুমুল বিতর্কের মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) কংগ্রেস (Congress) এবং দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু (Jawaharlal Nehru)-কে নিশানা করেছেন। প্রধানমন্ত্রী বলেন, “কংগ্রেস মুসলিম লিগের (Muslim League) কাছে মাথা নত করেছিল।” তিনি আরও বলেন, “বন্দে মাতরমের বিরোধী ছিলেন মুসলিম লীগ নেতা মুহাম্মদ আলি জিন্না (Jinnah), আর তাঁর সঙ্গে সহমত পোষণ করেছিলেন নেহরুও। নেহরু নেতাজি সুভাষচন্দ্র বসুকে (Subhas Chandra Bose) চিঠি লিখে জানিয়েছিলেন, বন্দে মাতরম মুসলিমদের (Muslims) প্ররোচিত করতে পারে।” মোদির দাবি, নেহরুর এই বক্তব্য বন্দে মাতরমের প্রতি বিশ্বাসঘাতকতা।

সংসদে মোদির ভাষণের পরে কংগ্রেস (Congress) সাংসদ গৌরব গগই (Gaurav Gogoi) জবাব দেন, “প্রধানমন্ত্রী প্রতিবার কংগ্রেস ও নেহরুকে নিশানা করেন। তবে পণ্ডিত নেহরুর (Pandit Nehru) ভাবমূর্তিতে কালো দাগ লাগানো সম্ভব নয়। মৌলানা আজাদ (Maulana Azad) তখন বলেছেন, বন্দে মাতরমে তার আপত্তি নেই।” গৌরব নাম না করে আরএসএসকেও (RSS) টার্গেট করেন।

মোদির আরও দাবি, কংগ্রেস বন্দে মাতরমের গুরুত্বপূর্ণ স্তবক বাদ দিয়েছিল। তিনি পাঠ করেও শোনান। মোদি বলেন, “১৯৭৫ সালে বন্দে মাতরমের ১০০ বছর পূর্তিতে সংবিধানকে (Constitution) রুদ্ধ করা হয়েছিল। আমাদের সরকার বন্দে মাতরমের (Bande Mataram) মাহাত্ম্য পুনরুদ্ধার করতে চায়।” তিনি উল্লেখ করেন, “বন্দে মাতরম বহু প্রজন্মকে অনুপ্রাণিত করেছে এবং ভবিষ্যৎ প্রজন্মকেও অনুপ্রাণিত করবে।”

Advertisement
ads