তরুণীকে গাড়িতে তুলে মাদক খাইয়ে শ্লীলতাহানির অভিযোগ! গ্রেপ্তার ১
Connect with us

ভাইরাল খবর

তরুণীকে গাড়িতে তুলে মাদক খাইয়ে শ্লীলতাহানির অভিযোগ! গ্রেপ্তার ১

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ ইএম বাইপাসের ধারে এক তরুণীকে জোর করে গাড়িতে তুলে মাদক (Drug) খাইয়ে শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার করা হল এক যুবককে। প্রগতি ময়দান থানার পুলিশ গার্ডেনরিচ (Garden Reach) এলাকা থেকে ধৃত আলতাফ আলম (Altaf Alam)-কে আটক করেছে। বয়স ২৪ বছর। পুলিশের হাতে আরও দু’জন অভিযুক্তের খোঁজে তল্লাশি চলছে।

ঘটনা ঘটে শুক্রবার রাত ৯টা নাগাদ। অভিযোগ, পূর্ব কলকাতার (East Kolkata) বাসিন্দা ২৮ বছরের বিবাহিতা ওই তরুণী ইএম বাইপাসের একটি বাসস্ট্যান্ডে গাড়ির অপেক্ষায় ছিলেন। সে সম য় তিনজন বসা একটি গাড়ি এসে দাঁড়ায়। তাঁদের মধ্যে একজন ছিলেন তরুণীর পূর্ব পরিচিত—গত তিন মাস ধরে যার সঙ্গে তাঁর কথা হচ্ছিল।

অভিযোগ, গাড়ি থামতেই তরুণীকে জোর করে গাড়িতে (Car) তুলে দেওয়া হয়। তাঁকে জোরপূর্বক মাদক খাওয়ানোর পর শারীরিক নিগ্রহ করা হয় বলেই তরুণী পুলিশের কাছে জানান। পরে অভিযুক্তরা তাঁকে ময়দান (Maidan) এলাকায় ফেলে পালিয়ে যায়।

Advertisement
ads

স্থানীয়রা তাঁকে ওই অবস্থায় দেখে উদ্ধার করে এসএসকেএম হাসপাতাল (SSKM Hospital)-এ ভর্তি করেন। সেখান থেকেই পুলিশে খবর পাঠানো হয়। হাসপাতালে গিয়ে তরুণীর গোপন বয়ান রেকর্ড করে প্রগতি ময়দান থানার পুলিশ। সেই বয়ানের ভিত্তিতে মামলা রুজু করা হয়।

তদন্তে নেমে আলতাফকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁকে আদালতে পেশ করে পুলিশ হেফাজতের আবেদন জানানো হবে বলে সূত্রের খবর। পুলিশের অনুমান, পূর্বপরিচয়ে ভরসা করেই তরুণীকে গাড়িতে তোলা হয়েছিল এবং পরিকল্পিতভাবেই এই নিগ্রহ করা হয়।