ভাইরাল খবর
ডিসেম্বরে বাংলায় মোদীর টানা জনসভা, অনুমোদনের অপেক্ষায় বিজেপি
ডিজিটাল ডেস্কঃ পশ্চিমবঙ্গের (West Bengal Election) ভোটের তারিখ (Voter Card) এখনও ঘোষণা হয়নি। তবু নির্বাচনী উত্তাপ বাড়াতে ডিসেম্বর থেকেই রাজ্যে বড়সড় প্রচার যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে বিজেপি (BJP)। দলীয় সূত্রের খবর, ডিসেম্বর থেকে ভোটের দিন পর্যন্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) টানা ১৪–১৫টি জনসভা (Public Meeting) করবেন। সংসদের শীতকালীন অধিবেশনের (Winter Session) মধ্যেই এই সভাগুলির প্রথমটি হওয়ার সম্ভাবনা।
বিজেপির মতে, এবার লক্ষ্য শুধু জেতা কেন্দ্রই নয়, বরং সেইসব বিধানসভা, যেখানে অল্প ব্যবধানে পরাজয় হয়েছিল। প্রতিটি সভার আওতায় রাখা হবে ৪–৫টি বিধানসভা আসন।
রাজ্য বিজেপির একাংশ মনে করছে, স্থগিত হওয়া রানাঘাট (Ranaghat) বা তার আশপাশের কোনও এলাকা থেকেই নতুন সিরিজের প্রথম সভা শুরু হতে পারে। তবে দিন-তারিখ এখনও ঠিক হয়নি।
এবারের প্রচারে ফিরছে দলের পুরনো ব্র্যান্ডিং— রথযাত্রা (Rath Yatra)। পাঁচটি সাংগঠনিক জ়োন— উত্তরবঙ্গ, রাঢ়বঙ্গ, নবদ্বীপ, কলকাতা এবং হাওড়া-হুগলি-মেদিনীপুর— প্রতিটি অঞ্চল থেকেই রওনা দেবে একেকটি ‘রথ’। দলীয় সূত্রের দাবি, এবারের রথগুলি হবে আরও আধুনিক মডুলার রথ (Modular Rath), বাস-নকশার সুবিধাসম্পন্ন।
রথযাত্রার দিনক্ষণ ও রুটম্যাপ চূড়ান্ত করতে খুব শিগগিরই দিল্লিতে দলের কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য (Shamik Bhattacharya)। হাই-কম্যান্ডের (High Command) সায় পেলেই আসতে পারে বড় ঘোষণা।
সব মিলিয়ে ডিসেম্বর থেকেই বাংলার রাজনীতিতে গতি আনতে প্রস্তুত বিজেপি, আর চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় পুরো প্রচার-পরিকল্পনা।


