ভাইরাল খবর
একাদশ-দ্বাদশের পর এবার নবম-দশম—আজই প্রকাশ গুরুত্বপূর্ণ SSC ফল
ডিজিটাল ডেস্কঃ সোমবার প্রকাশিত হতে চলেছে এসএসসি (SSC)-র নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগ পরীক্ষার ফলাফল। জানা গিয়েছে, আজ সন্ধে ৬টার পর কমিশনের (Commission) অফিসিয়াল ওয়েবসাইটে (Website) ফল দেখা যাবে। একাদশ-দ্বাদশের ফল বেরোলেও যে বহু চাকরিহারা প্রার্থী তাতে ডাক পাননি, তাঁদের জন্য আজকের ফল প্রকাশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। নবম-দশমের ফল বেরোলেই পরিষ্কার হয়ে যাবে তাঁদের চাকরি (Job) থাকবে কি না।
উল্লেখ্য, নিয়োগ দুর্নীতির (Corruption) অভিযোগে আগের প্যানেল (Panel) সম্পূর্ণ বাতিল করে দিয়েছিল আদালত (Court)। প্রায় ২৬ হাজার চাকরি বাতিল হওয়ার পর সুপ্রিম কোর্ট নতুন করে পরীক্ষা নেওয়ার নির্দেশ দেয়। সেই নির্দেশ মেনে ফের পরীক্ষা অনুষ্ঠিত হয়। শুধু শিক্ষকই নয়, গ্রুপ C এবং গ্রুপ D কর্মীদেরও নতুন পরীক্ষা নেওয়ার নির্দেশ রয়েছে, যা খুব শীঘ্রই হবে।
এদিকে, একাদশ-দ্বাদশের ফলাফল প্রকাশের পর নতুন বিতর্ক তৈরি হয়। অভিযোগ ওঠে, বহু অযোগ্য (Ineligible) প্রার্থী পরীক্ষায় বসেছেন। কীভাবে তাঁরা সুযোগ পেলেন, তা নিয়ে প্রশ্ন তোলে একাধিক পক্ষ। সুপ্রিম কোর্ট আগে থেকেই জানিয়ে দিয়েছিল—অযোগ্যদের প্রথমেই বাদ দিতে হবে, যাতে তাঁরা কোনওভাবেই পরীক্ষায় অংশ নিতে না পারেন।
এই অভিযোগের ভিত্তিতে কলকাতা হাইকোর্টে মামলা (Case) দায়ের হয়। সোমবার সেই মামলার শুনানিতে বিচারপতি অমৃতা সিনহার দৃষ্টি আকর্ষণ করেন আইনজীবী ফিরদৌস শামিম। বিচারপতি স্পষ্ট নির্দেশ দেন—যাঁরা অযোগ্য, তাঁদের প্রত্যেকের নাম ও পরিচয়সহ সম্পূর্ণ বিবরণ (Details) সংগ্রহ করতে হবে।
সব মিলিয়ে প্রবল বিতর্কের মধ্যেই আজ প্রকাশ হতে চলেছে নবম-দশমের বহুল প্রত্যাশিত SSC ফলাফল।


