ভোটের খবর
ইভিএম যাচাই নিয়ে রাজ্যে কমিশনের বড় বৈঠক, সব ডিএমদের তলব
ডিজিটাল ডেস্কঃ SIR প্রক্রিয়া চলার মাঝেই ইভিএম (EVM)–সংক্রান্ত প্রযুক্তিগত প্রস্তুতি জোরদার করতে বড় বৈঠক ডাকল নির্বাচন কমিশন (Election Commission)। আগামী ২১ নভেম্বর অনুষ্ঠিত হবে ইভিএমের First Level Checking (FLC)–এর ওপর বিশেষ ওয়ার্কশপ। রাজ্যের সব জেলার জেলাশাসক (DM) তথা District Election Officer–দের বাধ্যতামূলকভাবে এই সভায় উপস্থিত থাকতে বলা হয়েছে। বৈঠকটি হবে ইকোপার্কের কাছে তাজ কুটির (Taj Kutir)–এ। সেশন পরিচালনা করবেন কমিশনের দায়িত্বপ্রাপ্ত সিনিয়র আধিকারিকেরা।
ওয়ার্কশপের লক্ষ্য—ভোটের আগে ইভিএমের প্রতিটি ইউনিট কীভাবে পরীক্ষা করতে হয়, তা জেলা প্রশাসনকে বিস্তারিতভাবে বোঝানো। এর মধ্যে থাকবে—
-
BU (Ballot Unit), CU (Control Unit), VVPAT–এর শারীরিক পরীক্ষা
-
ফাংশনাল টেস্টিং
-
Mock Poll পরিচালনার নিয়ম
-
ত্রুটিপূর্ণ মেশিন আলাদা করার গাইডলাইন
-
Strong Room–এ সংরক্ষণ প্রটোকল
-
প্রতিটি ধাপের নথিভুক্তকরণের নিয়ম
বিশেষ গুরুত্ব দেওয়া হবে—ইভিএম কমিশনিং, সিলিং, মুভমেন্ট ও লজিস্টিকস–সংক্রান্ত নির্দেশিকাগুলিকে। কমিশনের মতে, ভোটের আগে জেলা স্তরের কর্মীদের আগাম প্রশিক্ষণ ও প্রক্রিয়াগত স্বচ্ছতা নিশ্চিত করতেই এই ওয়ার্কশপ অত্যন্ত প্রয়োজনীয়।
২১ তারিখের এই বৈঠকে রাজ্যের সব জেলার ডিএমরা কলকাতায় আসবেন। ঠিক তার পরের দিনই নবান্ন (Nabanna)–তে মুখ্যসচিব সব জেলাশাসকদের সঙ্গে পৃথক বৈঠকে বসবেন—সেখানে আলোচ্য বিষয় রাজ্যের সামগ্রিক উন্নয়ন। মুখ্যমন্ত্রী উপস্থিত থাকবেন কিনা এখনও নিশ্চিত নয়, তবে সূত্রের দাবি—শেষ মুহূর্তে ভার্চুয়ালি যোগও দিতে পারেন।
