ইন্টারভিউ তালিকায় ডাক নেই আন্দোলন নেতৃত্বের, নিয়োগে স্বচ্ছতা নিয়ে ফের প্রশ্ন
Connect with us

ভাইরাল খবর

ইন্টারভিউ তালিকায় ডাক নেই আন্দোলন নেতৃত্বের, নিয়োগে স্বচ্ছতা নিয়ে ফের প্রশ্ন

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের নথি যাচাইয়ের (Documents Verification) প্রাথমিক তালিকা প্রকাশ করল পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন (WBSSC)। শনিবার রাতে প্রকাশিত এই তালিকায় মোট ২০ হাজারের বেশি প্রার্থীকে ইন্টারভিউয়ের (Interview Call) আগে নথি জমা দিতে বলা হয়েছে। তবে তালিকা প্রকাশ হতেই তৈরি হয়েছে নতুন বিতর্ক—কারণ এই তালিকায় জায়গা হয়নি আন্দোলনের বহু প্রথমসারির মুখেরই। সাত বছর চাকরি করার পরও তাঁরা এবার ডাক পাননি, ফলে তাঁদের ভবিষ্যৎ নিয়েই প্রশ্ন দেখা দিয়েছে।

২০১৬-র (2016 Panel) বহু প্রার্থী এবার ডাক পেলেও, সক্রিয় আন্দোলনকারীদের মধ্যে চিন্ময় মণ্ডল, সুমন বিশ্বাস, মেহেবুব মণ্ডলের নাম তালিকায় নেই। সুমন বিশ্বাসের অভিযোগ—“অনেক যোগ্য প্রার্থীকে বাদ দেওয়া হয়েছে, তবে কি তাঁরা অযোগ্য? ওপেন সিলেকশন (Open Selection) করা হয়েছে সরকারের স্বার্থে।” চিন্ময়ের বক্তব্য, কাট-অফের থেকে তিন নম্বর কম থাকায় তিনি ডাক পাননি। তাঁর প্রশ্ন—“যাঁরা ডাক পেলেন না, তাঁদের ভবিষ্যৎ কী?”

মেহেবুব মণ্ডল জানান, তাঁরা চাকরি হারিয়েছেন কোনও দোষ ছাড়াই। “অসংগতিপূর্ণ নিয়োগের দায় আমাদের নয়। কারও পরিবার যেন ক্ষতির মুখে না পড়ে,” আবেদন তাঁর।

Advertisement
ads ads

ক্ষোভ প্রকাশ করেছেন নতুন চাকরিপ্রার্থীরাও। দাবি, ৬০ নম্বরের লিখিত পরীক্ষায় পুরো নম্বর পেলেও অভিজ্ঞতা (Experience) না থাকায় তাঁরা পিছিয়ে গেলেন। অনেকে আবার আশা করছেন, নবম-দশমের নিয়োগে সুযোগ বাড়তে পারে।

এই পর্যায়ে আবেদন করেছিলেন ২,৪৬,৫৪৩ জন প্রার্থী। এসএসসি সূত্রে খবর, শূন্যপদ (Vacancy) কমে দাঁড়িয়েছে ১২,৪৪৫—আগের তুলনায় ৬৯টি কম। কেন শূন্যপদ কমল, তার কোনও সরকারি ব্যাখ্যা এখনও মেলেনি। ফলে নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে ফের প্রশ্ন উঠেছে শিক্ষামহলে।