অফবিট
ক্রেতার ভান করে সোনার দোকানে চুরি করতে গিয়ে বিপাকে মহিলা, দোকানদারের তৎপরতায় ব্যর্থ চুরি
ডিজিটাল ডেস্ক: আমদাবাদের (Ahmedabad) রানিপ এলাকার (Ranip area) এক গয়নার দোকানে (Gold Shop) চুরি করার চেষ্টা করতে গিয়ে বিপাকে পড়লেন এক মহিলা (Woman)। দোকানদার (Shopkeeper) তাঁর দ্রুত প্রতিক্রিয়ায় মহিলা ২০ সেকেন্ডের মধ্যে প্রায় ১৭ বার থাপ্পড় (Slap) খেতে হল। এই ঘটনা ধরা পড়েছে সিসিটিভি (CCTV) ক্যামেরায়, যা এখন সোশ্যাল মিডিয়ায় (Social Media) ভাইরাল (Viral) হয়ে গেছে।
In #Ahmedabad , a woman tried to rob a jewellery store by throwing chilli powder into the owner’s eyes.
But even in that moment, the owner who strongly believes in gender equality — ensured “equal treatment” and gave the female thief 18 tight slaps.#Equality delivered. 💁♀️💥 pic.twitter.com/KKuSwaONXv— Mayank Burmee (@BurmeeM) November 7, 2025
ফুটেজে দেখা গেছে, মহিলা প্রথমে ক্রেতা (Customer) সেজে দোকানের ভিতরে বসে আছেন। কিছুক্ষণ পর আচমকাই তিনি হাতে থাকা লঙ্কার গুঁড়ো (Chilli Powder) দোকানদারের মুখের দিকে ছুড়ে মারেন। অভিযোগ, এ সময় তিনি গয়না (Jewelry) ছিনিয়ে পালানোর চেষ্টা করছিলেন। তবে দোকানদার অত্যন্ত দ্রুত প্রতিক্রিয়া দেখিয়ে মহিলার হাত ধরে থামিয়ে দেন। এরপর উত্তেজিত অবস্থায় মহিলাকে একের পর এক থাপ্পড় মারেন।
ভিডিওতে দেখা গেছে, মাত্র ২০ সেকেন্ডের মধ্যে মহিলাকে প্রায় ১৭ বার চড় (Punch) মারার পর তাকে দোকানের বাইরে বের করে দেওয়া হয়। স্থানীয় লোকজন (Locals) ঘটনাস্থলে ছুটে আসলেও, মহিলা সে সময় পালিয়ে যান। পরে পুলিশ (Police) ঘটনাস্থলে পৌঁছলেও তিনি ধরা পড়েননি।
রানিপ থানার (Ranip Police Station) পুলিশ জানিয়েছে, মহিলার মুখ আংশিকভাবে দেখা যাচ্ছে। তাকে শনাক্ত করার চেষ্টা চলছে। নিকটবর্তী এলাকার অন্যান্য সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে। পুলিশের এক কর্মকর্তা বলেন, “মহিলার উদ্দেশ্য ছিল গয়না ছিনিয়ে নেওয়া, কিন্তু দোকানদারের উপস্থিত বুদ্ধিতে তা ব্যর্থ হয়েছে।”
এই ভিডিও প্রকাশ্যে আসার পর নেটিজেনদের (Netizens) মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ দোকানদারের তৎপরতা (Alertness) প্রশংসা করেছেন, কেউ আবার আইন হাতে নেওয়াকে (Taking Law into Own Hands) সমর্থন করেননি।
