মাত্র ৫০০ টাকায় ‘জেহাদের পাঠ’! মহিলা জঙ্গিদের জন্য অনলাইন কোর্স চালু জইশ-ই-মহম্মদের নয়া ষড়যন্ত্র
Connect with us

পাকিস্তান

মাত্র ৫০০ টাকায় ‘জেহাদের পাঠ’! মহিলা জঙ্গিদের জন্য অনলাইন কোর্স চালু জইশ-ই-মহম্মদের নয়া ষড়যন্ত্র

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র ফের জোরদার করতে নতুন রূপে ফিরেছে জইশ-ই-মহম্মদ (Jaish-e-Mohammed)। এবার লক্ষ্য মহিলা সদস্য তৈরি। সূত্রের খবর, এই জঙ্গি সংগঠন এবার নারীদের জন্য শুরু করেছে অনলাইন জেহাদ প্রশিক্ষণ কোর্স (online jihad training course)। খরচ? মাত্র ৫০০ টাকা!

জইশ প্রধান মাসুদ আজহারের (Masood Azhar) তত্ত্বাবধানে গঠিত হয়েছে নতুন মহিলা শাখা ‘জামাত-উল-মুমিনাত’ (Jamaat-ul-Muminaat)। জানা যাচ্ছে, এই সংগঠনের অধীনে নারীদের এক অনলাইন প্ল্যাটফর্মে প্রশিক্ষণ দেওয়া হবে — প্রতি দিন ৪০ মিনিটের করে ‘সেশন’ (session)।

বিশেষ তথ্য, এই কোর্সের ‘শিক্ষিকা’ (instructor) হিসেবে থাকছেন মাসুদের দুই বোন — সাদিয়া আজহার (Sadia Azhar) এবং সামাইরা আজহার (Samaira Azhar)। শুধু তাই নয়, পুলওয়ামা (Pulwama) হামলায় অভিযুক্ত জঙ্গিদের স্ত্রীদেরও এই প্রশিক্ষণে শিক্ষক হিসেবে যুক্ত করা হচ্ছে।

এই কোর্সে অংশগ্রহণের জন্য প্রতিটি ‘শিক্ষার্থী’ (student) কে দিতে হবে পাকিস্তানি মুদ্রায় ৫০০ টাকা। যা ‘অনুদান’ (donation) হিসেবে দাবি করলেও এর মাধ্যমে মূলত তহবিল সংগ্রহের (fundraising) কৌশল নিয়েছে জইশ। গোয়েন্দা দপ্তর মনে করছে, এই পরিকল্পনা আসলে “মাছের তেলে মাছ ভাজা” — অর্থাৎ, নিজেদের ভবিষ্যৎ লড়াইয়ের খরচ তুলে নিচ্ছে তাদের ভবিষ্যৎ সদস্যদের থেকেই। আগামী ৮ নভেম্বর থেকে অনলাইন ক্লাস চালু হবে বলে জানা গেছে।

Advertisement
ads

উল্লেখ্য, গত ৮ অক্টোবর, পাকিস্তানের বাহাওয়ালপুরের (Bahawalpur) মারকাজ উসমান-ও-আলি (Markaz Usman-o-Ali) থেকে এই নতুন মহিলা শাখার আনুষ্ঠানিক ঘোষণা করা হয়েছিল। পরে, ১৯ অক্টোবর পাক-অধিকৃত কাশ্মীরের (PoK) রাওয়ালকোটে (Rawalakot) এক অনুষ্ঠানে, ‘দুখতারান-ই-ইসলাম’ (Dukhtaran-e-Islam) নাম দিয়ে নতুন সদস্য নিয়োগও শুরু হয়।

ভারতের বিরুদ্ধে অনলাইন মাধ্যমে নারী জঙ্গি প্রস্তুত করে আরও একধাপ ষড়যন্ত্র এগিয়ে নিতে চাইছে মাসুদের জইশ।

Advertisement
ads