মেসির সঙ্গে রাজুর সাক্ষাৎ? ট্রোলের জবাবে পরোটা-তরকারির কাহিনি বাস্তবে আনছেন শতদ্রু
Connect with us

খেলার খবর

মেসির সঙ্গে রাজুর সাক্ষাৎ? ট্রোলের জবাবে পরোটা-তরকারির কাহিনি বাস্তবে আনছেন শতদ্রু

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ পরোটার প্লেট, কাঁচা লঙ্কা আর আনলিমিটেড তরকারি—এই দৃশ্য এবার বাস্তবেই দেখা যেতে পারে ফুটবল জগতের সম্রাট লিওনেল মেসির (Lionel Messi) সামনে। হ্যাঁ, ঠিকই পড়ছেন। সোশ্যাল মিডিয়ায় ট্রোল হওয়া সেই দৃশ্য এবার সত্যি করেই ঘটিয়ে দিতে চান ক্রীড়া উদ্যোক্তা শতদ্রু দত্ত (Shatadru Dutta)।

সোশ্যাল মিডিয়ায় গত কয়েকদিন ধরেই ঘুরছে কিছু মিম—যেখানে শিয়ালদহ স্টেশনের বিখ্যাত পরোটা বিক্রেতা ‘রাজুদা’র সঙ্গে মেসিকে দেখানো হয়েছে। কেউ ব্যঙ্গ করছেন, কেউ হাসাহাসি করছেন। এসব দেখে ক্ষুব্ধ শতদ্রু ঠিক করেছেন, ট্রোলারদের কল্পনাকেই তিনি বাস্তব রূপ দেবেন।

শতদ্রুর কথায়, “রাজু (Raju) একজন পরোটা বিক্রেতা (Paratha Seller)। তাঁর পেশাকে নিয়ে ট্রোল করাটা অত্যন্ত নোংরা মানসিকতার পরিচয়। সেই কারণেই পরিকল্পনা করেছি, মেসির সঙ্গে রাজুর একটি সাক্ষাৎ করাব। যাতে বোঝানো যায়, কারও পেশাকে ছোট করা যায় না।”

এবার সেই পরিকল্পনাই সত্যি হতে চলেছে। আসন্ন ডিসেম্বর মাসে শতদ্রুর উদ্যোগেই ভারত সফরে আসছেন মেসি। দিল্লি, মুম্বই ও কলকাতা—এই তিন শহরে একাধিক অনুষ্ঠান রয়েছে আর্জেন্টিনার (Argentina) বিশ্বকাপজয়ী অধিনায়কের। কলকাতা সফরের ফাঁকেই রাজুদার ‘পকেট পরোটা’ (Pocket Paratha) খাওয়ার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না শতদ্রু।

Advertisement
ads

তিনি বলেন, “আমাদের মতো বাঙালিদের প্রিয় প্রাতঃরাশ হল পরোটা। এই পরোটা মেসির হাতেও তুলে দিতে চাই। যাতে বোঝানো যায়, খাবার কিংবা পেশার কোনও লজ্জা নেই। বরং এটাও একটা সম্মানজনক রোজগারের পথ।”

শতদ্রুর সঙ্গে রাজুদার এখনও পরিচয় না হলেও খুব শীঘ্রই তার সঙ্গে যোগাযোগ করবেন বলে জানিয়েছেন তিনি। তার কথায়, “রাজুর মতো পরিশ্রমী মানুষদের সম্মান করা উচিত, ট্রোল নয়।”

ফলে শুধু মেসির সফর নয়, এ বার কলকাতা সাক্ষী থাকতে পারে এক অভাবনীয় মুহূর্তের—যেখানে বিশ্ব ফুটবলের রাজপুত্রের হাতে থাকবে কলকাতার রাজু বানানো পরোটা! একদিকে সম্মান, অন্যদিকে ব্যঙ্গের যোগ্য জবাব।

Advertisement
ads