১৩ জায়গায় তল্লাশি, ইডির জালে মন্ত্রী সুজিত বসুর অফিস, মিলল বিপুল টাকা ও নথি
Connect with us

ভাইরাল খবর

১৩ জায়গায় তল্লাশি, ইডির জালে মন্ত্রী সুজিত বসুর অফিস, মিলল বিপুল টাকা ও নথি

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ nদুর্গাপুজোর (Durga Puja) উৎসবের রেশ কাটতে না কাটতেই ফের সরব কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। পুর নিয়োগ দুর্নীতি (Municipal Recruitment Scam) মামলায় শুক্রবার (১০ অক্টোবর) রাজ্যের দমকল মন্ত্রী ও বিধায়ক সুজিত বসুর (Sujit Bose) অফিস-সহ মোট ১৩টি জায়গায় তল্লাশি অভিযান চালানো হয়।

ইডি তাদের অফিসিয়াল এক্স (X) হ্যান্ডেলে জানায়, এই অভিযানে গুরুত্বপূর্ণ বেশ কিছু নথি (Documents), সম্পত্তির কাগজপত্র (Property Papers), ডিজিটাল ডিভাইস (Digital Devices) এবং প্রায় ৪৫ লক্ষ টাকার নগদ অর্থ (Cash) উদ্ধার হয়েছে। তবে এই টাকার উৎস (Source of the Cash) এখনও পর্যন্ত নির্দিষ্টভাবে জানা যায়নি।

তল্লাশি অভিযানের শুরু হয় শুক্রবার ভোর ৬টা নাগাদ। সল্টলেকের (Salt Lake) বি সি ব্লকে (BC Block) দমকল মন্ত্রী সুজিত বসুর অফিসে দীর্ঘ সাড়ে তিন ঘণ্টার বেশি সময় ধরে চলে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ (Interrogation)। এর আগে যদিও মন্ত্রীর বাড়িতে অভিযান চালিয়েছিল ইডি, তবে এই অফিসের বিষয়ে তাদের কোনও ধারণা ছিল না বলেই জানানো হয়।

তবে শুধু মন্ত্রীর অফিসেই নয়, নাগেরবাজারে (Nagerbazar) এক চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট (Chartered Accountant) দীপক দে এবং কাঁকুড়গাছিতে (Kankurgachi) এক অডিটর (Auditor) সঞ্জয় পোদ্দারের বাড়িতেও তল্লাশি চালানো হয়। ইডির দাবি, পুর নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত কিছু সংস্থার (Companies) সঙ্গে জড়িত থাকার সূত্রেই এই ব্যক্তিরাও তদন্তের আওতায় এসেছেন।

Advertisement
ads

পুর নিয়োগ দুর্নীতি মামলায় ইতিমধ্যেই একাধিক ব্যক্তির নাম উঠে এসেছে, তাঁদের মধ্যে অন্যতম অয়ন শীল (Ayan Seal), যাঁকে এর আগেই গ্রেফতার (Arrested) করা হয়েছে।

এই ঘটনায় নিজের প্রতিক্রিয়ায় দমকলমন্ত্রী সুজিত বসু বলেন,
“ভোটের আগে এরকম অভিযান প্রায়ই হয়। যাঁরা দলে (Party) সক্রিয়, তাঁদেরই বাড়ি-অফিসে হানা বেশি পড়ে। দক্ষিণ দমদম পৌরসভার (South Dumdum Municipality) নিয়োগ নিয়ে আগেও তল্লাশি হয়েছে। বাড়িতেও এসেছে, কিছুই পায়নি। আমার মনে হয়, এখানে ওরা টার্গেট করছে কারণ এই এলাকায় ওদের লোকজন নেই। ওরা ওদের কাজ করুক।”

Advertisement
ads
Continue Reading
Advertisement