পুর নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নয়া মোড়! নথি নিয়ে হাজিরা দিলেন প্রাক্তন মন্ত্রী সুজিত বসু
Connect with us

ভাইরাল খবর

পুর নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নয়া মোড়! নথি নিয়ে হাজিরা দিলেন প্রাক্তন মন্ত্রী সুজিত বসু

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ পুর নিয়োগ দুর্নীতি (Recruitment Scam) মামলায় ফের ইডি (ED)-র মুখোমুখি হলেন প্রাক্তন দমকলমন্ত্রী সুজিত বসু। সোমবার সকালে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে (CGO Complex) ইডি দফতরে হাজিরা দেন তিনি। সকাল সাড়ে ১০টা নাগাদ বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি (Documents) নিয়ে তদন্তকারীদের সামনে উপস্থিত হন সুজিত।

এর আগেও গত ১ মে তাঁকে জিজ্ঞাসাবাদ করেছিল ইডি। তদন্তকারী সংস্থার দাবি, সেই জেরার পর নতুন কিছু তথ্য সামনে এসেছে। সেই সূত্র ধরেই ফের তাঁকে তলব করা হয়েছে।

ইডি সূত্রে খবর, উত্তর দমদম, দক্ষিণ দমদম এবং হালিশহর পুরসভায় নিয়োগ প্রক্রিয়ায় ব্যাপক দুর্নীতি (Corruption) ও কারচুপির অভিযোগ উঠেছে। অভিযোগ, অযোগ্য প্রার্থীদের টাকার বিনিময়ে চাকরি দেওয়া হয়েছিল। দক্ষিণ দমদম পুরসভার প্রাক্তন উপ-পৌরপ্রধান হিসেবে সুজিত বসুর ভূমিকা ছিল কি না, তা খতিয়ে দেখতেই এই জিজ্ঞাসাবাদ।

Advertisement
ads

তদন্তে ধৃত অয়ন শীল ও অন্যান্য অভিযুক্তদের জেরা এবং উদ্ধার হওয়া নথির ভিত্তিতে সুজিত বসুর নাম উঠে এসেছে বলে দাবি ইডির। এছাড়াও মধ্যমগ্রাম পুরসভার চেয়ারম্যান থাকাকালীন সময়ে হওয়া নিয়োগ নিয়েও তাঁকে প্রশ্ন করা হতে পারে বলে সূত্রের খবর।

উল্লেখ্য, এর আগে সিবিআই (CBI)-ও একই মামলায় সুজিত বসুকে জিজ্ঞাসাবাদ করেছিল। এমনকি তাঁর বাড়িতেও দীর্ঘক্ষণ তল্লাশি চালানো হয়েছিল। এবার নতুন তথ্য সামনে আসতেই ফের সক্রিয় হয়েছে ইডি।

Continue Reading
Advertisement