বিনোদন
ভারতী সিংয়ের ঘরে আবার সুখবর, দ্বিতীয়বার মাতৃত্বের আনন্দে ভাসছেন অভিনেত্রী
ডিজিটাল ডেস্কঃ আবার মা হচ্ছেন জনপ্রিয় কৌতুক অভিনেত্রী (comedian) ভারতী সিং (Bharti Singh)। দ্বিতীয়বারের জন্য সন্তানের আগমনবার্তা জানিয়ে উচ্ছ্বসিত তিনি এবং তাঁর স্বামী হর্ষ লিম্বাচিয়া (Haarsh Limbachiyaa)।
টেলিভিশনের জনপ্রিয় এই তারকা জুটি সম্প্রতি তাঁদের সোশ্যাল মিডিয়া (social media) অ্যাকাউন্টে একটি বিশেষ পোস্টের মাধ্যমে এই সুখবর শেয়ার করেছেন। পোস্টটি প্রকাশ্যে আসার পরই অনুরাগীদের শুভেচ্ছায় ভরে উঠেছে কমেন্ট সেকশন।
View this post on Instagram
ভারতী ও হর্ষ এর আগেও এক সন্তানের জন্ম দিয়েছেন, এবার তাঁদের পরিবারে দ্বিতীয় সদস্য আসতে চলেছে। এখনও পর্যন্ত তাঁরা সন্তানের লিঙ্গ বা নির্দিষ্ট সময় জানিয়ে কিছু বলেননি, তবে তাঁদের মুখে মাতৃত্ব ও পিতৃত্বের আনন্দ স্পষ্ট।
অনুরাগীরা যেমন আনন্দ ভাগ করে নিচ্ছেন, তেমনই টেলিভিশন দুনিয়ার সহকর্মীরাও ভারতী-হর্ষ জুটিকে শুভেচ্ছা জানিয়েছেন।


