দেশের খবর
ফের আকাশপথে যোগাযোগ, ভারত-চিনের সরাসরি উড়ান চালু অক্টোবরে
ডিজিটাল ডেস্কঃ সাড়ে পাঁচ বছরের দীর্ঘ ছেদ কাটিয়ে অবশেষে ভারত (India) ও চিনের (China) মধ্যে আবারও চালু হতে চলেছে সরাসরি বিমান পরিষেবা (Direct Air Connectivity)।
ভারতের বিদেশ মন্ত্রকের (Ministry of External Affairs) পক্ষ থেকে জানানো হয়েছে, চলতি মাস থেকেই নির্দিষ্ট শহরের মধ্যে চালু হবে নতুন ফ্লাইট। ইন্ডিগো (IndiGo Airlines) ঘোষণা করেছে, আগামী ২৬ অক্টোবর থেকে কলকাতা (Kolkata) ও চিনের গুয়াংঝাউ (Guangzhou) রুটে নন-স্টপ ফ্লাইট (Non-stop Flight) চালু করবে তারা।
এছাড়াও দিল্লি (Delhi) থেকে চিনের আরেকটি শহরের মধ্যে নতুন রুট খোলার পরিকল্পনা চলছে বলেও জানানো হয়েছে।
২০২০ সালে কোভিডের (COVID-19) সময় এই পরিষেবা বন্ধ হয়ে গিয়েছিল। এরপর লাদাখ (Ladakh) সীমান্তে সংঘাত ও কূটনৈতিক টানাপোড়েন পরিস্থিতি আরও জটিল করে তোলে। সেই কারণে সরাসরি যোগাযোগ সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।
তবে সম্প্রতি দু’দেশের সম্পর্ক কিছুটা উষ্ণ হয়েছে। গত মাসেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) গিয়েছিলেন চিন সফরে (China Visit), যেখানে তিনি SCO সম্মেলনে (Shanghai Cooperation Organisation) অংশ নেন এবং সাক্ষাৎ হয় চিনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের (Xi Jinping) সঙ্গে।
সেই বৈঠকে মোদী বলেন, ভারত ও চিন প্রতিদ্বন্দ্বী নয়, বরং উন্নয়নের অংশীদার (Partners in Development)।
বিদেশ মন্ত্রকের মতে, নতুন এই বিমান পরিষেবা কেবলমাত্র যাত্রী পরিবহণ (Passenger Movement) নয়, বরং দুই দেশের মধ্যে আস্থা পুনঃস্থাপন (Confidence Building) ও সম্পর্ক স্বাভাবিকীকরণের (Normalization of Bilateral Ties) দিকেও বড় পদক্ষেপ।
দু’দেশের মধ্যে সরাসরি বিমান পরিষেবা ফের চালুর পরিকল্পনা ২০২৪ সালের অক্টোবর মাসে একাধিক বৈঠকে গুরুত্ব পায়। বিশেষ করে রাশিয়ার কাজানে (Kazan, Russia) মোদী-জিনপিং বৈঠকের পরে বিষয়টি দ্রুতগতিতে এগোয়।


