উৎসবের আবহে নির্বাচনী তৎপরতা, কলকাতায় বিজেপির দুই শীর্ষ পর্যবেক্ষক
Connect with us

ভাইরাল খবর

উৎসবের আবহে নির্বাচনী তৎপরতা, কলকাতায় বিজেপির দুই শীর্ষ পর্যবেক্ষক

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ বাংলার আকাশ-বাতাসে এখনও দুর্গাপুজোর রেশ। একাদশীতেও (Ekadashi) বহু মণ্ডপে রয়ে গিয়েছে প্রতিমা (Idol)। কিন্তু পুজোর সেই উত্সব আমেজ কাটার আগেই বিধানসভা নির্বাচনের (Assembly Election) প্রস্তুতিতে ঝাঁপিয়ে পড়ল বিজেপি। শুক্রবারই কলকাতায় এসে পৌঁছলেন বঙ্গ বিজেপির দুই নির্বাচনী পর্যবেক্ষক (Election Observers) ভূপেন্দ্র যাদব এবং বিপ্লবকুমার দেব।

রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য, প্রাক্তন সভাপতি সুকান্ত মজুমদার এবং অন্য শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তাঁদের। এছাড়াও একাধিক স্তরে আলাদা বৈঠকও করবেন এই দুই কেন্দ্রীয় নেতা। বিজেপি সূত্রে খবর, ভোট প্রস্তুতির ক্ষেত্রে কোনও সময় নষ্ট করতে নারাজ তারা। তাই বিজয়া দশমীর (Vijaya Dashami) পরদিনই বাংলায় পা রাখলেন নির্বাচনী পর্যবেক্ষকরা।

গত ২৫ সেপ্টেম্বর বিজেপি ঘোষণা করে, বঙ্গ ভোটের জন্য নির্বাচনী পর্যবেক্ষক করা হয়েছে ভূপেন্দ্র যাদবকে এবং সহকারী পর্যবেক্ষক বিপ্লব দেবকে। নাম ঘোষণার পর এই প্রথমবার বাংলায় এলেন তাঁরা। শুক্রবার কলকাতা বিমানবন্দরে তাঁদের অভ্যর্থনা জানান শমীক ভট্টাচার্য। উপস্থিত ছিলেন প্রাক্তন সাংসদ নিশীথ প্রামাণিক ও পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো।

Advertisement
ads

বঙ্গ বিজেপি আগেই জানিয়েছিল, পুজোর পর থেকেই কেন্দ্রীয় নেতারা রাজ্যে আসবেন। দুর্গাপুজোর উদ্বোধন উপলক্ষে এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। জানা গিয়েছে, বিহার নির্বাচনের (Bihar Election) কাজ শেষ হলে তিনি বাংলাতেও দীর্ঘদিনের জন্য আস্তানা গড়তে পারেন।

রাজনৈতিক মহলের মতে, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে (West Bengal Assembly Election 2026) পালাবদলের স্বপ্ন দেখছে বিজেপি। তাই শুরু থেকেই প্রস্তুতির কোনও খামতি রাখতে চাইছে না তারা। কেন্দ্রীয় পর্যবেক্ষকদের এই সফর তারই স্পষ্ট ইঙ্গিত।

Continue Reading
Advertisement