কালীপুজো পর্যন্ত ডেডলাইন, বিজয়ার জনসংযোগে বিশেষ রোডম্যাপ তৈরি করলেন অভিষেক
Connect with us

ভাইরাল খবর

কালীপুজো পর্যন্ত ডেডলাইন, বিজয়ার জনসংযোগে বিশেষ রোডম্যাপ তৈরি করলেন অভিষেক

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ ২০২৬ সালের বিধানসভা নির্বাচন (Assembly Election) সামনে। তার আগে এবারের বিজয়া সম্মিলনী (Bijoya Sammilani) কার্যত শেষ বড় মঞ্চ জনসংযোগের (Public Outreach)। তাই এই বিজয়াতেই বাড়তি গুরুত্ব দিচ্ছে তৃণমূল কংগ্রেস। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সরাসরি দায়িত্বে নেমে তৈরি করছেন বিশেষ রোডম্যাপ (Roadmap)।

আগামী ১৩ অক্টোবর ডায়মণ্ড হারবার (Diamond Harbour) লোকসভা কেন্দ্রে আমতলায় আয়োজিত হতে চলেছে মূল বিজয়া সম্মিলনী। সেখানে উপস্থিত থাকবেন অভিষেক নিজে। ব্লক থেকে জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন তিনি। সূত্রের খবর, এবার জেলায় জেলায় অন্তত ৫০ জনেরও বেশি বক্তাকে চিহ্নিত করা হয়েছে। অভিষেক নিজে অনুমোদন করেছেন বক্তাদের তালিকা (Speakers List)। তবে কাদের নাম রয়েছে, তা এখনও প্রকাশ পায়নি। রাজনৈতিক মহলের মতে, গুরুত্বপূর্ণ জেলা ও শীর্ষ নেতাদেরই এই তালিকায় রাখা হয়েছে। এছাড়া স্থান পেয়েছেন বিধায়ক, যুবনেতা ও ছাত্রনেতারাও।

রাজ্য তৃণমূল সূত্রে খবর, ৫ অক্টোবর থেকে শুরু হবে বিজয়া সম্মিলনীর কর্মসূচি। ১৮ অক্টোবরের মধ্যে প্রতিটি ব্লকে অনুষ্ঠান শেষ করার নির্দেশ দিয়েছেন অভিষেক। অর্থাৎ কালীপুজো (Kali Puja) পর্যন্তই সময়সীমা বা ‘ডেডলাইন’। এই সময়ের মধ্যে জনসংযোগের কাজ শেষ করার জন্যই বাড়তি তৎপরতা দেখা যাচ্ছে শাসক শিবিরে।

Advertisement
ads

প্রসঙ্গত, প্রতিবছরই বিজয়া সম্মিলনীতে গুরুত্ব দিয়ে থাকে তৃণমূল। তবে এবার ভোটের আগে এই কর্মসূচিকে আরও কৌশলগত রূপ দেওয়া হচ্ছে। ফলে এবারের বিজয়া হয়ে উঠতে চলেছে নির্বাচনী প্রস্তুতির অন্যতম বড় হাতিয়ার।

Continue Reading
Advertisement