পাকিস্তানকে হারিয়ে খেলার মাঠেও ‘অপারেশন সিঁদুর’, প্রধানমন্ত্রী মোদীর বিশেষ শুভেচ্ছা
Connect with us

অপারেশন সিঁদুর

পাকিস্তানকে হারিয়ে খেলার মাঠেও ‘অপারেশন সিঁদুর’, প্রধানমন্ত্রী মোদীর বিশেষ শুভেচ্ছা

Dipa Chakraborty

Published

on

ষষ্ঠীতেই পাকিস্তানের বিরুদ্ধে বড় জয়। রবিবার অনুষ্ঠিত এশিয়া কাপ (Asia Cup) ক্রিকেটের ফাইনালে পাঁচ উইকেটে পাকিস্তানকে পরাস্ত করলো ভারত। এই দুর্দান্ত জয়ের আনন্দে মুখর হয়ে উঠেছে দেশ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)ও ভারতীয় দলের প্রতি অভিনন্দন জানিয়েছেন। সেইসঙ্গে পুনরায় উল্লেখ করেছেন “অপারেশন সিঁদুর” (Operation Sindoor)-এর কথা।

যুদ্ধক্ষেত্রে যেমন ভারত পাকিস্তানকে পরাজিত করেছে, তেমনি খেলার মাঠেও ভারত তার শক্তি ও দক্ষতা প্রদর্শন করে বড় জয় তুলে নিয়েছে।

প্রধানমন্ত্রী মোদী এক্স হ্যান্ডেলে (X handle) একটি পোস্ট করে লেখেন,
“খেলার মাঠেও অপারেশন সিঁদুর। ফলাফল একই — ভারত জিতল! আমাদের ক্রিকেটারদের অভিনন্দন।”

পহেলগাঁও (Pahalgam) জঙ্গি হামলার পর মে মাসে চালানো হয়েছিল অপারেশন সিঁদুর, যেখানে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে (Pak-occupied Kashmir) গুঁড়িয়ে দেওয়া হয় ৯টি জঙ্গি ঘাঁটি। ওই অভিযান ছিল জঙ্গি হামলার জবাব।

Advertisement
ads

ভারত-পাকিস্তানের চলমান রাজনৈতিক ও সামরিক উত্তেজনা এবার ক্রিকেট মাঠেও প্রতিফলিত হয়েছে। এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচে সৌজন্যমূলক হাত মেলানোর ঐতিহ্য বাদ দিয়ে ভারত নিজেদের অবস্থান স্পষ্ট করেছে। এমনই একই অবস্থা দেখা গিয়েছে গত ম্যাচেও। এছাড়া, আজকের এশিয়া কাপ জয়েও ভারতীয় দল চ্যাম্পিয়ন্স ট্রফি গ্রহণ করেনি। এতে ক্ষুব্ধ হয়েছেন এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধান মহসিন নকভির, যিনি পাকিস্তানের মন্ত্রীও।

Continue Reading
Advertisement