খাস কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলল গেস্ট হাউস
Connect with us

কলকাতা

খাস কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলল গেস্ট হাউস

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ চতুর্থীর (Chaturthi) দুপুরে ফের অগ্নিকাণ্ডের (Fire Incident) ঘটনা শহর কলকাতায়। এদিন দুপুর নাগাদ প্রিন্স আনোয়ার শাহ রোডের (Prince Anwar Shah Road) একটি বহুতল গেস্ট হাউসের (Guest House) শীর্ষতলে হঠাৎ করে আগুন লাগে। মুহূর্তে এলাকা ঘন কালো ধোঁয়ায় (Smoke) আচ্ছন্ন হয়ে যায়।

ঘটনাস্থলে পৌঁছায় দমকলের (Fire Brigade) পাঁচটি ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনার কাজ চালাচ্ছেন দমকল কর্মীরা। দ্রুত গেস্ট হাউস থেকে সমস্ত আবাসিক (Residents) ও কর্মীদের নিরাপদে বের করে আনা হয়। গোটা এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।

দমকল সূত্রে জানা গিয়েছে, যে তলাটি থেকে আগুন শুরু হয়েছে, সেখানে অস্থায়ী কাঠামো (Temporary Structure) তৈরি করে রান্নাঘর (Kitchen) বানানো হয়েছিল। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে সেখান থেকেই আগুনের সূত্রপাত। প্রচুর দাহ্য পদার্থ (Inflammable Materials) মজুত থাকার কারণেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বলে মনে করছেন আধিকারিকরা।

দাউদাউ করে জ্বলতে থাকা আগুনের কুণ্ডলী আকাশ ঢেকে দেয়, দূর থেকে দেখা যায় সেই কালো ধোঁয়া। আগুন লাগার প্রকৃত কারণ খতিয়ে দেখছে দমকল। এলাকাজুড়ে যান চলাচল নিয়ন্ত্রণে আনা হয়েছে পুলিশের তরফে।

Advertisement
ads

অন্যদিকে, এক সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে দমকলমন্ত্রী সুজিত বসু (Sujit Bose) জানিয়েছেন, দমকল কর্মীরা কাজ করছেন এবং যত দ্রুত সম্ভব আগুন নিয়ন্ত্রণে আনা হবে। পাশাপাশি তিনি আরও জানান, গেস্ট হাউসের শীর্ষতল আইনি নিয়ম মেনে নির্মাণ করা হয়েছিল কি না, তা খতিয়ে দেখা হবে এবং নিয়ম লঙ্ঘন হয়ে থাকলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

Continue Reading
Advertisement