মহালয়ায় মুখ্যমন্ত্রীর উপহার – নতুন আগমনি সুর ‘ধনধান্যে ভরে’
Connect with us

ধর্ম

মহালয়ায় মুখ্যমন্ত্রীর উপহার – নতুন আগমনি সুর ‘ধনধান্যে ভরে’

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ পিতৃপক্ষের (Pitri Paksha) অবসান, শুরু হল দেবীপক্ষ (Devi Paksha)। আর এই পবিত্র মহালয়ার (Mahalaya) পুণ্য লগ্নে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর (Durga Puja) সূচনা চিহ্নিত করল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নতুন আগমনি গান।

রবিবার, মহালয়ার সকালে নিজের এক্স (X, পূর্বে Twitter) হ্যান্ডলে পোস্ট করলেন নিজের লেখা ও সুর করা গান – ‘ধনধান্যে ভরে, মা এসেছেন ঘরে’। শস্যশ্যামল বাংলার ঘরে ঘরে মা উমার (Uma) আগমন বার্তা ছড়িয়ে দিতে এই গানে মুখ্যমন্ত্রী তুলে ধরেছেন কৃষিনির্ভর বাংলার আবেগ। গানটি গেয়েছেন রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেন (Indranil Sen)।

গানের কথায় রয়েছে –
“ধনধান্যে ভরে/ মা এসেছেন ঘরে/ পুণ্য শস্যভাণ্ডার/ শস্য সবুজ করে।”
পরবর্তী স্তবকে মাকে বরণ করে নেওয়ার আহ্বান রয়েছে।

Advertisement
ads

মিউজিক ভিডিওটি (Music Video) প্রায় ২ মিনিট ৪০ সেকেন্ড দীর্ঘ, যা ইতিমধ্যেই বহু মানুষ দেখে প্রশংসা করেছেন। রাজ্যের বিভিন্ন পুজোমণ্ডপে (Puja Pandal) বাজবে এই আগমনি সুর।

শনিবার কলকাতার তিনটি নামী পুজোর দ্বারোদ্ঘাটন করতে গিয়ে গানটির বিষয়ে মুখ্যমন্ত্রী বলেন –

“আমি শিল্পী নই। তবে অনেক আগে গান শিখেছিলাম। অনেক বাদ্যযন্ত্রও বাজাতে পারি। প্রতি বছর পুজোর সময় একটা করে গান লেখার চেষ্টা করি। এবারও একটা গান তৈরি করেছি – ‘ধনধান্যে ভরে, মা এসেছেন ঘরে’। আমাদের বাংলা তো কৃষিপ্রধান (Agriculture-Based)। ফসলই এখানে প্রাণ। কৃষকরাই (Farmers) আমাদের অন্নদাতা (Food Providers)। তাঁদের ধানের গোলা ভরে উঠুক, মা দুর্গার আগমন যেন তাঁদের জন্য আশীর্বাদ হয়ে ওঠে।”

এই আবেগই প্রতিধ্বনিত হয়েছে গানটিতে। পুজোর ব্যস্ততা সামলেও প্রতি বছর নতুন গান উপহার দিয়ে থাকেন মুখ্যমন্ত্রী। এবারও তার ব্যতিক্রম হয়নি।

Advertisement
ads
Continue Reading
Advertisement