নিষিদ্ধ থাকা সত্ত্বেও চলছে বিক্রি, চিনা মাঞ্জায় আরও এক প্রাণহানি বিশ্বকর্মা পুজোর দিনে
Connect with us

ভাইরাল খবর

নিষিদ্ধ থাকা সত্ত্বেও চলছে বিক্রি, চিনা মাঞ্জায় আরও এক প্রাণহানি বিশ্বকর্মা পুজোর দিনে

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ বিশ্বকর্মা পুজোর (Vishwakarma Puja) দুপুরে ফের প্রাণ কাড়ল নিষিদ্ধ চিনা মাঞ্জা (Chinese Manja)। মর্মান্তিক এই দুর্ঘটনায় মৃত্যু হল এক প্রাক্তন সেনা জওয়ানের (Ex-Army Personnel)। বর্তমানে কলকাতা বিমানবন্দরে (Kolkata Airport) নিরাপত্তারক্ষী (Security Guard) হিসেবে কর্মরত ছিলেন তিনি।

জানা গিয়েছে, মৃতের নাম গৌতম ঘোষ (Goutam Ghosh)। তিনি উত্তর ২৪ পরগনার (North 24 Parganas) খড়দহের (Khardaha) বাসিন্দা ছিলেন এবং থাকতেন বারাকপুরে (Barrackpore)।

অন্যদিনের মতোই বুধবার, অর্থাৎ বিশ্বকর্মা পুজোর দিন সকালে বাইকে করে কাজে যাচ্ছিলেন গৌতমবাবু। কল্যাণী এক্সপ্রেসওয়ে (Kalyani Expressway) ধরে যাওয়ার সময় খড়দহের কাছে ঘটে মর্মান্তিক দুর্ঘটনা।

চিনা মাঞ্জার ধারালো সুতোর ফাঁদে গলায় গভীর কাট লাগে। রক্তাক্ত অবস্থায় তিনি বাইক থেকে ছিটকে পড়েন। সঙ্গে সঙ্গে স্থানীয় মানুষজন তাঁকে উদ্ধার করে খড়দহ রাজ্য হাসপাতালে (Khardaha State Hospital) নিয়ে যান। কিন্তু চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

Advertisement
ads

ঘটনার পরেই দেহ ময়নাতদন্তে (Post-Mortem) পাঠানো হয়েছে। এই ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া।

উল্লেখ্য, চিনা মাঞ্জায় প্রাণহানির ঘটনা নতুন নয়। এর আগেও শহর ও শহরতলিতে বহু মানুষের গলা ও মুখ কেটে গিয়েছে এই মারণ সুতোর ছোবলে। এমনকি মৃত্যুও হয়েছে একাধিকবার।

মা ফ্লাইওভারে (Maa Flyover) একাধিক দুর্ঘটনার পর রাজ্য সরকার চিনা মাঞ্জার বিক্রিতে নিষেধাজ্ঞা (Ban) জারি করলেও বাস্তবে তা কার্যকর হয়নি বলেই অভিযোগ। এখনও বহু জায়গায় অবাধে বিক্রি হচ্ছে এই বিপজ্জনক মাঞ্জা— আর তার ফলেই হারাতে হচ্ছে তাজা প্রাণ।

Advertisement
ads