শিলিগুড়ি মোড়ে পুলিশের হানায় ব্রাউন সুগার সহ ধৃত যুবক
Connect with us

উত্তর দিনাজপুর

শিলিগুড়ি মোড়ে পুলিশের হানায় ব্রাউন সুগার সহ ধৃত যুবক

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ রায়গঞ্জে ফের একবার ব্রাউন সুগার উদ্ধার (Brown Sugar Recovery)। বৃহস্পতিবার সকালে শহরের শিলিগুড়ি মোড়ে এক নাইট সার্ভিস বাসে অভিযান চালিয়ে পুলিশ উদ্ধার করল বিপুল পরিমাণ মাদক (Drugs)। ধৃত এক যুবক, যার নাম সুরজিৎ মন্ডল (Surajit Mondal)।

গোপন সূত্রে পাওয়া খবরে ভিত্তি করে রায়গঞ্জ থানার এস ও জি (SOG) টিম অভিযান চালায়। মালদা থেকে শিলিগুড়ি অভিমুখে আসা একটি নাইট বাস থামিয়ে শুরু হয় তল্লাশি (Search Operation)। সেই বাস থেকেই আটক করা হয় সুরজিৎকে।

পুলিশি অভিযানে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন ডেপুটি ম্যাজিস্ট্রেট (Deputy Magistrate) অর্নব সাহা (Arnab Saha)। তার উপস্থিতিতে ধৃতের ব্যাগে তল্লাশি চালানো হয়। ওই ব্যাগ থেকে উদ্ধার হয়েছে কয়েকটি প্লাস্টিকের প্যাকেটে মোড়া ব্রাউন সুগার।

ডেপুটি ম্যাজিস্ট্রেট জানান, মহকুমা শাসকের নির্দেশে (SDO Order) তিনি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। ধৃতের ব্যাগ থেকে মোট ১ কেজি ৩২ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয়, যার বাজারমূল্য (Market Value) কয়েক লক্ষ টাকা।

Advertisement
ads ads

পুলিশ জানিয়েছে, সুরজিৎ মালদা জেলার কালিয়াচক থানার (Kaliachak PS) শাহবাজপুর গ্রামের বাসিন্দা। তাকে গ্রেফতার (Arrested) করে আদালতে তোলা হবে।

প্রসঙ্গত, কিছুদিন আগেই রায়গঞ্জের সরকারি বাসস্ট্যান্ড এলাকা থেকেও উদ্ধার হয়েছিল ব্রাউন সুগার। এই ধরণের ধারাবাহিক ঘটনায় রীতিমতো উদ্বিগ্ন (Concerned) পুলিশ প্রশাসন। ক্রমাগত কালিয়াচক থেকে মাদকের পাচার বেড়ে চলায় কড়া নজর রাখছে রায়গঞ্জ থানার আধিকারিকেরা।

Advertisement
ads ads
Continue Reading
Advertisement ads