জমি দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার এসিএস! বাড়ি থেকে উদ্ধার কোটি টাকার নগদ ও গয়না
Connect with us

দেশ

জমি দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার এসিএস! বাড়ি থেকে উদ্ধার কোটি টাকার নগদ ও গয়না

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ বাড়ি নয়, যেন রীতিমতো এক রত্নভাণ্ডার! অসমে (Assam) এক সরকারি আধিকারিকের (Government Officer) বাড়িতে মুখ্যমন্ত্রীর (Chief Minister) বিশেষ ভিজিল্যান্স সেলের (Vigilance Cell) তল্লাশিতে উদ্ধার হল প্রায় ২ কোটি টাকার নগদ ও গয়না। অভিযুক্ত আধিকারিক, নুপূর বোরা, অসম সিভিল সার্ভিস (ACS – Assam Civil Service) ক্যাডারের একজন সার্কেল অফিসার (Circle Officer)। তাঁকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে পুলিশ।

জানা গিয়েছে, মাত্র ৬ বছর আগে তিনি এসিএস হিসেবে কাজে যোগ দেন। বর্তমানে তিনি কামরূপ জেলার গরইমারি অঞ্চলের সার্কেল অফিসার পদে কর্মরত ছিলেন। দীর্ঘদিন ধরেই তাঁর বিরুদ্ধে জমি সংক্রান্ত দুর্নীতির অভিযোগ উঠছিল।

অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা নিজেই অভিযোগ করেন, নুপূর বোরা অবৈধভাবে হিন্দু মালিকানাধীন জমি অন্যদের নামে হস্তান্তর করেছেন। এই অভিযোগের ভিত্তিতেই তল্লাশি চালানো হয় তাঁর একাধিক বাড়িতে।

তল্লাশিতে যা পাওয়া গিয়েছে, তা চমকে দেওয়ার মতো—

Advertisement
ads
  • গুয়াহাটির বাড়ি থেকে উদ্ধার হয়েছে ৯২ লক্ষ টাকা নগদ

  • একই বাড়ি থেকে মিলেছে ১ কোটি টাকার সোনার গয়না (Jewellery)

  • বরপেটার ভাড়াবাড়ি (Rented House) থেকেও উদ্ধার হয় আরও ১০ লক্ষ টাকা

সবমিলিয়ে বাজেয়াপ্ত (Seized) হয়েছে ২ কোটি টাকারও বেশি মূল্যের সম্পত্তি

সূত্র বলছে, ৩৬ বছর বয়সি নুপূর বোরা অসমের গোলাঘাট জেলার বাসিন্দা। তিনি ইংরেজি বিষয়ে পড়াশোনা করে একসময় লেকচারার (Lecturer) হিসেবে কাজ করতেন। ২০১৯ সালে এসিএস হিসেবে সরকারি চাকরিতে যোগ দেন। তাঁর প্রথম পোস্টিং ছিল করবি অ্যাংলংয়ে অ্যাসিস্ট্যান্ট কমিশনার (Assistant Commissioner) পদে। পরে ২০২৩ সালের জুন মাসে তাঁকে কামরূপে বদলি (Transfer) করা হয়।

সেখানেই দুর্নীতির নেটওয়ার্ক গড়ে তোলেন তিনি। অভিযোগ, অধস্তন কর্মীদের সহায়তায় বহু জমির বেআইনি হস্তান্তর (Illegal Land Transfer) করেন তিনি। সেই অপরাধেই তাঁর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেয় সরকার।

Advertisement
ads
Continue Reading
Advertisement