মাওমুক্ত ভারতের পথে আরও এক ধাপ, ঝাড়খণ্ডে গুলিতে নিহত মোস্ট ওয়ান্টেড মাওবাদী
Connect with us

দেশের খবর

মাওমুক্ত ভারতের পথে আরও এক ধাপ, ঝাড়খণ্ডে গুলিতে নিহত মোস্ট ওয়ান্টেড মাওবাদী

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ মাওবাদী (Maoist) দমনে ফের বড়সড় সাফল্য ঝাড়খণ্ড (Jharkhand) পুলিশ ও নিরাপত্তা বাহিনীর। হাজারিবাগের (Hazaribagh) গভীর জঙ্গলে এনকাউন্টারে নিহত হলেন মাওবাদী সংগঠনের তিন শীর্ষ নেতা, যাঁদের মধ্যে রয়েছেন মোস্ট ওয়ান্টেড সহদেব সোরেন (Sahadev Soren)। এক কোটির মাথার দাম ছিল এই কেন্দ্রীয় কমিটির (Central Committee) সদস্যের।

সোমবার ভোরে পান্তিত্রি জঙ্গলে (Pantitri forest) গোপন খবরের ভিত্তিতে অভিযান চালায় কোবরা ব্যাটেলিয়ন (COBRA battalion) ও হাজারিবাগ পুলিশ। সকাল ছ’টা নাগাদ গোহর থানা সীমান্তের ওই এলাকায় শুরু হয় গুলির লড়াই (gunfight)। নিরাপত্তারক্ষীদের দেখে গুলি চালাতে শুরু করে সিপিআই (মাওবাদী)-র নিষিদ্ধ স্কোয়াডের সদস্যরা।

লড়াই শেষে ঘটনাস্থল থেকে উদ্ধার হয় সহদেব সোরেন-সহ আরও দুই মাওবাদীর দেহ। নিহত বাকি দু’জন হলেন রঘুনাথ হেমব্রম ওরফে চঞ্চল (Raghunath Hembram aka Chanchal) এবং বিরসেন গঞ্জু ওরফে রামখেলাওন (Birsen Ganju aka Ramkhelawan)। রঘুনাথ ছিলেন বিহার-ঝাড়খণ্ড স্পেশাল এরিয়া কমিটির (BJSAZC) সদস্য; তাঁর মাথার দাম ছিল ২৫ লক্ষ টাকা। বিরসেন ছিলেন জোনাল কমিটির (Zonal Committee) সদস্য, তাঁর মাথার দাম ১০ লক্ষ টাকা।

ঘটনাস্থল থেকে প্রচুর আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরকও (arms and explosives) উদ্ধার করা হয়েছে। সেনা সূত্রে জানা গেছে, জঙ্গলে আরও কেউ লুকিয়ে থাকতে পারে—এই আশঙ্কায় এখনও অভিযান (search operation) চলছে।

Advertisement
ads

প্রসঙ্গত, ২০২৬ সালের মার্চ মাসের মধ্যে মাওবাদমুক্ত ভারত (Maoist-free India) গড়ার লক্ষ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) যে বার্তা দিয়েছেন, তার পর থেকেই দেশে মাওবিরোধী অভিযান (anti-Maoist operation) ব্যাপকভাবে জোরদার হয়েছে।

গত চার মাসে এটি তৃতীয় মাওবাদী কেন্দ্রীয় কমিটির সদস্যের মৃত্যু। এর আগে খতম করা হয় সাধারণ সম্পাদক বাসবরাজু (Basavaraju)-কে, যাঁর মাথার দাম ছিল ১.৫ কোটি টাকা। রবিবার নিরাপত্তারক্ষীদের গুলিতে মৃত্যু হয় মাও নেতা মুখদেব যাদবের (Mukhdeb Yadav), তাঁর মাথার দাম ছিল ৫ লক্ষ।

শনিবার আত্মসমর্পণ (surrender) করেন প্রাক্তন মাওবাদী নেতা কিষেনজির স্ত্রী সুজাতা। এই ধারাবাহিক অভিযানে ছত্তিশগড়, মহারাষ্ট্র ও তেলেঙ্গানা সীমান্তে বর্তমানে প্রায় ২০ হাজার নিরাপত্তা বাহিনী মোতায়েন রয়েছে। কারেগুট্টা (Karegutta) পাহাড় ঘেরা অঞ্চলে মাও ঘাঁটি ধ্বংসে চলছে টানা অভিযান, যেখানে এখন পর্যন্ত ৩১ জনের বেশি মাওবাদী খতম হয়েছে।

Advertisement
ads
Continue Reading
Advertisement