‘আমি আপনাদের পাশে আছি’, মণিপুরবাসীর সঙ্গে দাঁড়াল প্রধানমন্ত্রী
Connect with us

দেশের খবর

‘আমি আপনাদের পাশে আছি’, মণিপুরবাসীর সঙ্গে দাঁড়াল প্রধানমন্ত্রী

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ দুই বছরের হিংসার শিকল শেষে শান্তির বার্তা হাতে মণিপুরে পৌঁছালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। ইম্ফল (Imphal) থেকে শুরু করে সড়কপথে ৬৫ কিলোমিটার পাড়ি দিয়ে চুড়াচাঁদপুর (Churachandpur) পিস গ্রাউন্ডে (Peace Ground) ঘরছাড়া পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। ঘোষণা করলেন নতুন উন্নয়ন প্রকল্প ও যোগাযোগ ব্যবস্থার সংস্কার, আর বললেন, ‘‘আমি আপনাদের পাশে আছি’’

মোদী বলেন, “মণিপুর আশা ও উচ্চাকাঙ্ক্ষার ভূমি। তা অশান্তির গ্রাসে চলে গিয়েছিল। আমি আত্মবিশ্বাসী যে নতুন আশা ও বিশ্বাসের উদয় হবে। শান্তিই উন্নয়নের ভিত। আমরা খুশি যে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে শান্তি চুক্তি, আলোচনা চলছে। আলোচনা, পারস্পরিক সম্মান ও বোঝাপড়ার মাধ্যমে সরকার শান্তি ফেরাতে চায়।”

তিনি আরও জানান, সরকারের প্রচেষ্টায় ইতিমধ্যেই ৬০ হাজার ঘর তৈরি হয়েছে। পুরোনো বিদ্যুৎ সমস্যা কাটিয়ে উঠতে কাজ চলছে।
যোগাযোগ ব্যবস্থায় গুরুত্বারোপ করে বলেন, “জিরিবাম‑ইম্ফল রেললাইন অত্যন্ত গুরুত্বপূর্ণ। শীঘ্রই ইম্ফল জাতীয় রেল নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হবে।” ২২ হাজার কোটি টাকার প্রকল্প রয়েছে সেই লক্ষ্যে। এছাড়া ইম্ফল বিমানবন্দরের (Airport) সুযোগ সম্প্রসারণ ও হেলিকপ্টার সার্ভিস চালুর উদ্যোগ নিয়েছে কেন্দ্র।

Advertisement
ads

সড়ক ও রেলপথের উন্নয়নে বরাদ্দ বাড়ানো হয়েছে। গ্রাম অঞ্চলেও সড়ক পৌঁছে গিয়েছে, হাইওয়ে প্রকল্প চলছে ৮৭০০ কোটি টাকা বাজেটে, ৭ হাজার কোটি টাকার প্রকল্পধারার শিলান্যাস। স্বাস্থ্য (Health) ও শিক্ষাক্ষেত্রেও উন্নয়নের প্রতিশ্রুতি। মোদীর ভাষ্যে, “এই পাহাড় শুধু প্রকৃতির অমূল্য সম্পদ নয়, সাধারণ মানুষের কঠোর পরিশ্রমের প্রতিফলন।”

ভারী বৃষ্টির কারণে হেলিকপ্টার উড্ডয়ন হয়নি, তাই সরাসরি সড়কপথে এসে সাধারণ মানুষের উৎসাহ দেখেন প্রধানমন্ত্রী। মোদী বলেন, “এটি ছিল একটি স্মরণীয় অভিজ্ঞতা।”

Continue Reading
Advertisement