নেপালের দায়িত্বে সুশীলা কারকি, মোদির বার্তায় ভারতের প্রতিশ্রুতি
Connect with us

দেশের খবর

নেপালের দায়িত্বে সুশীলা কারকি, মোদির বার্তায় ভারতের প্রতিশ্রুতি

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন সুশীলা কারকি। রাজনৈতিক টালমাটাল পরিস্থিতির মাঝেই দেশের দায়িত্বভার বুঝে নিয়েছেন এই ৭৩ বছরের নেত্রী। তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বলেছেন, নেপালের শান্তি, অগ্রগতি এবং সমৃদ্ধির জন্য ভারত (India) প্রতিশ্রুতিবদ্ধ।

শুক্রবার রাতে নয়া ভূমিকায় শপথ নেন সুশীলা কারকি। দেশের অস্থির রাজনৈতিক প্রেক্ষাপটে, বিশেষত ‘জেন জি’ (Gen Z) বিক্ষোভের জেরে কেপি শর্মা ওলি সরকারের পতনের মাত্র চারদিনের মধ্যেই অন্তর্বর্তী প্রধানমন্ত্রীর আসনে বসলেন তিনি।

এরপরই ভারতের প্রধানমন্ত্রী এক্স (X) হ্যান্ডলে বার্তা দেন, “নেপালের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য আমি মাননীয়া শ্রীমতী সুশীলা কার্কিকে আন্তরিক অভিনন্দন জানাই। নেপালের ভাইবোনদের শান্তি (Peace), অগ্রগতি (Progress) এবং সমৃদ্ধির (Prosperity) জন্য ভারত সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ (Committed)।”

প্রধানমন্ত্রী হিসেবে তাঁর নাম কার্যত নিশ্চিত হওয়ার পর বুধবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মোদিকে ধন্যবাদ জানান কারকি। বলেন, “মোদিকে আমি নমস্কার জানাই। আমি তাঁকে সম্মান করি। ভারতের প্রতি আমার অপরিসীম শ্রদ্ধা এবং স্নেহ রয়েছে। কারণ, তারা সর্বদা নেপালের পাশে থেকেছে।”

তিনি আরও বলেন, “নেপালে অনেক আগে থেকেই সমস্যা ছিল। এখন পরিস্থিতি আরও কঠিন। দেশের উন্নয়নের জন্য এক সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব আমরা। নেপালের নতুন সূচনা স্থাপনের চেষ্টা করব।”

Advertisement
ads

প্রসঙ্গত, গত বুধবার ৫ হাজার যুব আন্দোলনকারী একটি ভার্চুয়াল বৈঠকে (Virtual Meeting) অন্তর্বর্তী সরকারের প্রধান হিসাবে সুশীলা কারকির নাম প্রস্তাব করে। কারকি সমর্থনের জন্য চেয়েছিলেন অন্তত ১,০০০টি লিখিত স্বাক্ষর (Written Signatures)। সেখানে ২,৫০০-রও বেশি স্বাক্ষর সংগ্রহ করা হয় তাঁর পক্ষে।

সব দিক বিবেচনায় শুক্রবার আনুষ্ঠানিকভাবে শপথ নিলেন সুশীলা কারকি। রাজনৈতিক অভিজ্ঞতা, দূরদর্শিতা ও জনগণের সমর্থনে ভর করেই এবার অগ্নিগর্ভ নেপালের হাল ধরার চ্যালেঞ্জ নিলেন তিনি।

Continue Reading
Advertisement