ট্রাম্পের বন্ধুত্বের বার্তা, মোদীর সম্মান—বরফ গলছে কি ভারত-আমেরিকা সম্পর্কে?
Connect with us

দেশের খবর

ট্রাম্পের বন্ধুত্বের বার্তা, মোদীর সম্মান—বরফ গলছে কি ভারত-আমেরিকা সম্পর্কে?

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ ভারত-আমেরিকা দ্বিপাক্ষিক সম্পর্কে বরফ গলার ইঙ্গিত মিলেছে ফের। শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) এক্স (X) হ্যান্ডেলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) ‘বন্ধুত্বের বার্তা’-র জবাব দিয়ে জানিয়ে দেন, তিনি ট্রাম্পের আবেগ ও অনুভূতির প্রতি সম্মান জানান এবং এই ইতিবাচক মনোভাবের প্রতিদানও দেবেন।

প্রসঙ্গত, শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে ট্রাম্প বলেন, “আমি সবসময় মোদীর বন্ধু থাকব।” তিনি আরও জানান, ভারত-আমেরিকার মধ্যে রয়েছে এক বিশেষ সম্পর্ক। যদিও তাঁর মতে, মোদী বর্তমানে কিছু এমন সিদ্ধান্ত নিচ্ছেন যা তাঁর পছন্দ নয়।

এই মন্তব্য নিয়ে সংবাদ সংস্থা ANI একটি পোস্ট করে। সেটিই শেয়ার করে মোদী লেখেন, “প্রেসিডেন্ট ট্রাম্পের ইতিবাচক মূল্যায়ন ও আন্তরিক ভাবনার প্রশংসা করি। ভারত-আমেরিকার মধ্যে রয়েছে কৌশলগত, ভবিষ্যৎমুখী অংশীদারিত্ব, যার প্রতি আমি প্রতিশ্রুতিবদ্ধ।”

Advertisement
ads

বিশ্লেষকদের একাংশের মতে, গত কিছু মাসে ভারতের উপর অতিরিক্ত ট্যারিফ চাপানোর কারণে দুই দেশের সম্পর্কে বেশ কিছুটা খাঁটি হয়েছিল। একই সময়ে চিনে আয়োজিত SCO সম্মেলনে মোদী, পুতিন (Vladimir Putin) এবং শি জিনপিংয়ের (Xi Jinping) ঘনিষ্ঠতা ঘিরে তৈরি হয় নতুন জল্পনা।

এই ত্র্যহস্পর্শের ছবি দেখে ট্রাম্প লিখেছিলেন, “ভারত ও রাশিয়াকে চিনের অন্ধকারে হারিয়ে ফেলেছি আমরা।” পরে অবশ্য একইসঙ্গে মোদীর প্রশংসাও করেন তিনি, বলেন, “মোদী মহান নেতা। আমাদের বন্ধুত্ব দীর্ঘস্থায়ী।”

এখন প্রশ্ন একটাই—এই সদ্ভাব কি আবার পুরনো বন্ধনকে শক্ত করবে? ট্যারিফ ইস্যুতে মার্কিন অবস্থানে কি কোনও বদল আসবে? সেই উত্তর সময়ই দেবে।

Advertisement
ads
Continue Reading
Advertisement