চীনে ভয়াবহ দুর্ঘটনা, নির্মীয়মাণ সেতু ভেঙে মৃত্যু ৭ শ্রমিকের, নিখোঁজ ৯
Connect with us

দুর্ঘটনা

চীনে ভয়াবহ দুর্ঘটনা, নির্মীয়মাণ সেতু ভেঙে মৃত্যু ৭ শ্রমিকের, নিখোঁজ ৯

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ চীনে (China) ভয়াবহ সেতু দুর্ঘটনা। নির্মাণাধীন ব্রিজ ভেঙে মৃত্যু হয়েছে অন্তত সাতজনের, এখনও নিখোঁজ নয়জন শ্রমিক। শুক্রবার ভোররাতে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে কিংহাই প্রদেশের (Qinghai Province) ইয়োলো নদীর (Yellow River) উপর নির্মীয়মাণ একটি সেতুতে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভোর প্রায় তিনটে নাগাদ হঠাৎ বিস্ফোরণের মতো শব্দ শোনা যায়। মুহূর্তের মধ্যে ব্রিজের মাঝের অংশ ভেঙে পড়ে নদীতে। সেই সময় সেখানে কাজ করছিলেন মোট ১৫ জন শ্রমিক এবং একজন ম্যানেজার। ঘটনাস্থলেই প্রাণ হারান সাতজন শ্রমিক। নিখোঁজ শ্রমিকদের উদ্ধারে দ্রুত মোতায়েন করা হয়েছে বিশেষ টাস্ক ফোর্স।

ভাইরাল হওয়া একটি নাইট ভিশন ভিডিওতে দেখা যাচ্ছে, হঠাৎ করে সেতুর একদিকের লোহার তার ছিঁড়ে যায় এবং ভারসাম্য হারিয়ে সেতুর মাঝের অংশ জোরে ভেঙে পড়ে। উপরের দিকে আগুনের মতো জ্বলন্ত বস্তু চোখে পড়ে। মুহূর্তের মধ্যে গোটা এলাকা তছনছ হয়ে যায়।

Advertisement
ads

দুর্ঘটনার পরই বিশাল সংখ্যক উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়। নদীতে পড়ে যাওয়া শ্রমিকদের খুঁজে বের করতে নেমেছে ডাইভারদের বিশেষ টিম। পাশাপাশি গোটা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন স্থানীয় প্রশাসনের শীর্ষ কর্তারা। কী কারণে এমন ভয়াবহ দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে।

উল্লেখ্য, এই সেতুটি কিংহাই প্রদেশের হাইডং (Haidong) জেলার হুয়ালং (Hualong) এবং হুয়াংনান (Huangnan) তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের সীমান্তে অবস্থিত। ব্রিজটির মাধ্যমে কিংহাই প্রদেশকে ইয়োলো নদীর ওপারের অঞ্চলগুলির সঙ্গে সরাসরি সংযুক্ত করার পরিকল্পনা ছিল। কিন্তু নির্মাণকাজ চলাকালীনই এমন ভয়াবহ বিপর্যয় গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।

Advertisement
ads
Continue Reading
Advertisement