হরিয়ানায় বাংলাভাষী শ্রমিকদের পাশে দাঁড়িয়ে সভা করলেন উত্তর দিনাজপুরের গোলাম সারোয়ার
Connect with us

উত্তর দিনাজপুর

হরিয়ানায় বাংলাভাষী শ্রমিকদের পাশে দাঁড়িয়ে সভা করলেন উত্তর দিনাজপুরের গোলাম সারোয়ার

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ হরিয়ানার পানিপথে কর্মরত বাংলা ভাষাভাষী পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়ানোর বার্তা দিলেন উত্তর দিনাজপুর জেলার বিজেপি নেতা গোলাম সারোয়ার (Golam Sarwar)। সম্প্রতি হরিয়ানায় বাংলাভাষীদের উপর হেনস্তার অভিযোগ ঘিরে রাজ্য রাজনীতিতে চাঞ্চল্য তৈরি হয়েছে। সেই প্রেক্ষিতেই শ্রমিকদের মানসিক ও সামাজিক নিরাপত্তার বিষয়ে সচেতনতা তৈরি করতে পানিপথে এক সভার আয়োজন করা হয়।

এই সভার অন্যতম আকর্ষণ ছিল স্থানীয় পরিযায়ী শ্রমিকদের উপস্থিতি। তাঁদের অভিজ্ঞতা ও সমস্যা তুলে ধরা হয় মঞ্চ থেকে। বক্তৃতায় গোলাম সারোয়ার জানান, “বাংলার মানুষ হরিয়ানায় কঠোর পরিশ্রমে জীবিকা নির্বাহ করেন। তাঁদের নিরাপত্তা নিশ্চিত করা সব রাজনৈতিক দলের দায়িত্ব।” উল্লেখযোগ্যভাবে, গোলাম সারোয়ার হলেন তৃণমূল বিধায়ক ও রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানির (Golam Rabbani) ভাই, যিনি গোয়ালপোখর কেন্দ্র থেকে নির্বাচিত।

আরও পড়ুনঃ BJP-র প্রাক্তন সভাপতি বিশ্বনাথ পালের প্রয়াণ, বন্ধ রাখা হল সব দলীয় কর্মসূচি

তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই হরিয়ানায় বাংলার শ্রমিকদের উপর হেনস্তার অভিযোগ তুলে কেন্দ্রের বিরুদ্ধে তীব্র ভাষায় আক্রমণ করেছে। বিজেপি নেতা হিসেবে গোলাম সারোয়ারের এই পদক্ষেপ সেই আলোচনার পরিপ্রেক্ষিতে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক মহল।

Advertisement
ads
Continue Reading
Advertisement