BJP-র প্রাক্তন সভাপতি বিশ্বনাথ পালের প্রয়াণ, বন্ধ রাখা হল সব দলীয় কর্মসূচি
Connect with us

রাজ্যের খবর

BJP-র প্রাক্তন সভাপতি বিশ্বনাথ পালের প্রয়াণ, বন্ধ রাখা হল সব দলীয় কর্মসূচি

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ প্রয়াত হলেন দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির (BJP) প্রাক্তন সভাপতি বিশ্বনাথ পাল (Biswanath Pal)। মঙ্গলবার সকালে বার্ধক্যজনিত অসুস্থতার কারণে নিজ বাসভবনেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর।

দীর্ঘ কর্মজীবনে পতিরাম হাই স্কুলে শিক্ষকতা করেছেন বিশ্বনাথবাবু। রাজনৈতিক জগতে তিনি ২০০৪ থেকে ২০০৭ সাল পর্যন্ত দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির সভাপতি পদে দায়িত্ব সামলান। এলাকার মানুষের কাছে তিনি ছিলেন এক জনপ্রিয় এবং সজ্জন নেতা।

আরও পড়ুনঃ বিরোধী দলনেতার গাড়ি লক্ষ করে ইটবৃষ্টি! শুভেন্দুর কনভয়ে হামলার অভিযোগে উত্তাল কোচবিহার

এদিন তাঁর মরদেহ আনা হয় বালুরঘাটে বিজেপির জেলা কার্যালয়ে। সেখানে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান দলের বর্তমান জেলা সভাপতি স্বরূপ চৌধুরী (Swarup Choudhury), সম্পাদক বাপি সরকার (Bapi Sarkar), বিধায়ক অশোক লাহিড়ী (Ashok Lahiri) সহ বহু নেতা-কর্মী।

Advertisement
ads ads

বিশ্বনাথ পালের প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছে জেলা বিজেপি নেতৃত্ব। দিনটি শ্রদ্ধা জানিয়ে বিজেপির পক্ষ থেকে জেলার সমস্ত রাজনৈতিক কর্মসূচি স্থগিত রাখা হয়। নেতার মৃত্যুতে শোকস্তব্ধ গোটা জেলা।

Continue Reading
Advertisement ads